বিনোদন

রণবীর-দীপিকা’র বাগদান

রণবীর-দীপিকা’র বাগদান

সব দর্শকদের হয়তো মনে আছে দীপিকা ও রণবীরের রাম-লীলা সিনেমাটি। দর্শক মুগ্ধ হয়ে দেখেছিলো দীপিকা ও রণবীরের সেই রসায়ন। তখন থেকেই বলি পাড়ায় সবার আলোচনায় চলে আসে রাম ও লীলা।

২০১৩ সালে রাম-লীলা সিনেমা করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। সেই ভালোবাসায় আরো একধাপ এগিয়ে গেলেন তারা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বাগদানের মধ্য দিয়ে তাদের সর্ম্পক পরবর্তী ধাপে নিয়ে যেতে চান তারা। এছাড়া রণবীরকে দীপিকার পরিবার অনেক পছন্দ করেন। তাদেরও স্বপ্ন দুজনের সর্ম্পকটি যেনো সামাজিকভাবে রূপ নেয়। 

সূত্রটির বরাত দিয়ে আরও জানা যায়, ১০ জুন ছিলো দীপিকার বাবার জন্মদিন। অনুষ্ঠানে স্বয়ং রণবীরও উপস্থিত ছিলেন। বাগদানের মতো বড় পদক্ষেপ সেরে ফেলতে আপত্তি নেই রাম- লীলা’র। তাই অনেকে মনে করছেন সেইদিনই হয়তো বাগদানের কাজটি সেরে ফেলেছেন তারা। তবে দুজন এখনো কোনো কিছু স্বীকার করেননি।

এর আগে দীপিকা পাডুকোনের সঙ্গে রনবীর কাপুর ও রণবীর সিং’র সঙ্গে অনুশকা শর্মার সর্ম্পক ছিলো।

বিষয়:দীপিকা পাড়ুকোন বলিউড রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…