চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশনের গুগলিতে বোল্ড এরশাদ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৪৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A

একদিকে তাদের মধ্যে সম্পর্ক  স্বামী-স্ত্রী; অন্যদিকে তারা আবার একই দলের শীর্ষ নেতা। তারপরও বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধিতায় জড়িয়েছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ তার বক্তব্যে অন্তত দু্ইবার এরশাদকে…উনি বলে সম্বোধন করেন।

এদিন প্রথমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষদূত এরশাদ। তার বক্তৃতায় এবারের বাজেটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে একে জনগণের জন্য নিকৃষ্টতম বাজেট বলে মন্তব্য করেন।

যদিও ১১ বার বাজেট ঘোষণা করা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে তার জীবনের সেরা বাজেট বলে অবহিত করেছেন।

প্রস্তাবিত বাজেটের আকার এবং ঘাটতির অসামঞ্জস্যতা তুলে ধরে এরশাদ ৪ লাখ ২শ ৬৬ কোটি টাকার বাজেটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ হিসেবে তিনি চলতি অর্থবছরে ঘটতি অর্থের মাত্র ৬৬ শতাংশ পূরণের তথ্য তুলে ধরেন।

এরশাদের এমন বক্তব্যের বিরোধীতায় রওশন এরশাদ বলেন: ১৭ কোটি মানুষের দেশ এটি। ৪ লাখ কোটি টাকা কেন- বাজেটের আকার আরও বড় হওয়া উচিত ছিল।

Reneta

এবারের প্রস্তাবিত বাজেটে ঘটতির পরিমাণ ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অদূর ভবিষ্যতে বিড়িকে (তামাক জাতীয় পণ্য)  জাদুঘরে পাঠানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। এজন্য, বিড়িতে শতভাগ কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন মুহিত। তবে সিগারেটের ওপর মাত্র ২ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রীর পরিকল্পনা সমালোচনা করে এরশাদ বলেন: বিড়ির ওপর শতভাগ আর সিগারেটের ওপর ২ শতাংশ কর বৃদ্ধি! আমি মনে করি বিড়িতে শতভাগ কর বৃদ্ধি না করে সেটা সিগারেটে করা হোক। কেন না, বিড়ি শিল্পের সঙ্গে ৫০ লাখ শ্রমিকের রুটি-রুজি জড়িত।

তবে এরশাদের এ প্রস্তাবের বিরোধীতা করে রওশন এরশাদ বলেন: উনি (এরশাদ) যে কথা বললেন সেটা সঠিক নয়। এই সেক্টরে শুধু শিশু ও মহিলারা কাজ করে। এতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অচিরেই বিড়ি বন্ধ করা উচিত।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের সকল বরাদ্দ সরিয়ে নেওয়ার দাবি তুলে তিনি বলেন: ফরমালিন খেয়ে তো আমরা দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তাহলে ডাক্তার-হাসপাতালের কি প্রয়োজন? এই মন্ত্রণালয়ের সব বরাদ্দ সরিয়ে নেওয়া হোক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে রওশন এরশাদ বক্তব্য দিতে থাকলে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ইশারা করেন।

ফরমালিন ঠেকাতে প্রয়োজনে সেনাবাহিনী নামানোরও দাবি জানান বিরোধী দলীয় এ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটএরশাদরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT