রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। ১৯৩াট কেন্দ্রের মধ্যে ১২৫ কেন্দ্রে জাতীয় পার্টি পেয়েছে ১ লাখ ১১ হাজার ৭শ’ ৩০, আওয়ামী লীগ ৪১ হাজার ৯শ’ ৩৪ এবং বিএনপি পেয়েছে ২২ হাজার ৪শ’ ০৫ ভোট।
তবে নির্বাচনে সুক্ষ্ম কারচুপির অভিযোগ এনে ইতোমধ্যে এই ফলাফল প্রত্যাখান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এমনটি জানান।
এর আগে সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকাল ৪টায়। প্রথমবারের মতো রংপুর সিটিতে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন।
ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও আমর্ড পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে কাজ করছে।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিরোধীদল জাতীয় পার্টি, বিএনপিসহ এ নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন। ২১১ জন সাধারণ কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।







