চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্বপ্ন আজও পূরণ হয়নি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

১৯৭২ সালের ১০ জানুয়ারি, বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর লন্ডন-দিল্লী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন এই দিনে। যে দেশটির স্বপ্ন তিনি জীবনভর দেখেছিল, সেদিন তা আর স্বপ্ন ছিল না, ছিল বাস্তব। আর সেই বাস্তবতা ছুঁয়ে গিয়েছিল তাকে। তাই তো জাতির কাণ্ডারি, পথপ্রদর্শক হয়েও অশ্রু সংবরণ করতে পারেননি তিনি। আবেগে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন জাতির জনক।

সেদিন তার চোখের অশ্রু নিছকই অশ্রু ছিল না। তা যেমন ছিল অর্জনের আনন্দের, তেমনি ছিল হারানোর বেদনারও। তাই তো তিনি সেদিন বলেছিলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি। বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।’

আমরা জানি, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু তা ছিল বাঙালি জাতির কাছে অপূর্ণ এক অধ্যায়। কেননা সেই বিজয়ের সাথে ছিলেন না বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাই ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করেছিল।

আনন্দে আত্মহারা বঙ্গবন্ধু সেদিন তার ভাষণে বলেছিলেন, ‘এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না; যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়, এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের যুবক যারা আছে তারা চাকরি না পায়।’

কিন্তু জাতির পিতার সেই স্বপ্ন এত বছরেও কি পূরণ হয়েছে? এটা ঠিক, এই প্রায় ৫০ বছরে দেশ অনেকটাই এগিয়েছে। তবে তা তার স্বপ্নকে ছুঁতে পারেনি। তিনি সেদিন গর্ব করে বলেছিলেন, ‘বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার।’

অথচ দুঃখজনক হলেও আমরা তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারিনি। একাত্তরের পরাজিত সেই প্রতিক্রিয়াশীল চক্র বারবার আঘাত হেনেছে বাংলার বুকে। খামচে ধরেছে লাখো শহীদের জীবন-রক্তে অর্জিত পতাকাকে। সাম্প্রদায়িকতা, দুর্নীতি আর সুশাসনের অভাব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আজও বড় বাধা।

Reneta

আমরা মনে করি, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন আজও পূর্ণতা পায়নি। সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে না পারলে আগামীতেও সেই স্বপ্ন অধরাই রয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর স্বপ্নশেখ মুজিবুর রহমানস্বদেশ প্রত্যাবর্তন দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT