চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে রূপকথা লিখল ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মহাদেশীয় একটি টুর্নামেন্টের ফাইনালে হারের স্বাদ কোনো দলকে কতটা তাঁতিয়ে দিতে পারে সেটির উদাহরণ হয়ে থাকল ফ্রান্স। ২০১৬ ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে ১-০ গোলে হারের জ্বালাটা ভুলতে পারেনি দলটি। কোচ দিদিয়ের দেশম আসলে ভুলতে দেননি, আবার বিষাদের মাঝে আটকেও রাখেননি। হারের পর শিষ্যদের মানসিকতায় অবশ্য যোগ করেছিলেন শিক্ষা আর দৃঢ় প্রতিজ্ঞা। যেটা কাজে লাগিয়ে লুঝনিকির ফাইনালে রূপকথা লিখল দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ফরাসিরা।

ফ্রান্স যে ভালো করবে সেটা রাশিয়ায় আসার আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিশ্বকাপ বাছাই থেকেই অদম্য খেলেছে তরুণ দলটি। এক সুইডেনের কাছে হার ছাড়া কোনো ম্যাচেই পরাজয় দেখেনি লা ব্লুজরা। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে সাজানো একটা দলের এমন পারফরম্যান্স মন ভরিয়েছে বোদ্ধাদেরও। সেই দলটাই যখন অভিজ্ঞতায় ভরপুর জার্মানিকে প্রীতি ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েছে, তখনই টের পাওয়া যাচ্ছিল দারুণকিছুর অপেক্ষায় ফ্রেঞ্চরা।

যদিও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স বিশ্বকাপের মূলপর্বের শুরুতে খুঁজে পাওয়া যায়নি ফ্রান্সের খেলায়। পল পগবা, কাইলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলেদের নিয়ে গড়া দল অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে। সেটিও একটি পেনাল্টি, অপরটি আত্মঘাতী গোলের সুবাদে!

দ্বিতীয় ম্যাচে আরও করুণ দশা। পেরুর মতো দলের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় ফরাসিদের। ৩৪ মিনিটে কাইলিয়ান এমবাপে গোলে উদ্ধার।

গোলে ভরা রাশিয়া বিশ্বকাপে কেবল একবারই দেখেছে গোলহীন ম্যাচ। সেটা এই ফ্রান্সের কল্যাণেই। আগেভাগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় ডেনমার্কের বিপক্ষে একদম প্রাণহীন ফুটবল খেলেছেন গ্রিজম্যান-এমবাপেরা। খানিকটা সমালোচনাও হয়েছে তখন। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসে দলটি।

সমালোচনা কিংবা ভালো খেলার তাগিদ, আসল ফ্রান্সকে খুঁজে পাওয়া যায় নকআউটে। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতিময় ফুটবল, ছন্দময় পাস আর আক্রমণের পসরা সাজানো ম্যাচ উপহার দেয় তারা। একসময় ২-১ গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে সেরা আটে ফরাসিরা। জোড়া গোলে বিশ্বের নজর আরও একবার নিজের দিকে টেনে নেন কাইলিয়ান এমবাপে।

Reneta

কোয়ার্টারে কোনো একক নৈপুণ্য খুঁজে পাওয়া যায়নি, বরং উরুগুয়ের বিপক্ষে দলগত এক ফ্রান্সের দেখা মেলে। এডিনসন কাভানিবিহীন উরুগুয়েকে রুখে দিতে একসঙ্গে আক্রমণে উঠে আবার একসঙ্গে নিচে নেমে খেলতে থাকে দলটি। দারুণ প্রদর্শনীর পর ফলাফল ২-০ গোলের জয়। ভারানের হেডে গোলের পর গ্রিজম্যানের দূরপাল্লার শট ঠেকাতে গিয়ে উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেয়ারার ক্ষমার অযোগ্য ভুল করে বসেন, বিশ্বকাপ থেকে ছিটকে যায় উরুগুয়ে।

পরে সেমিফাইনালের ম্যাচ। কোয়ার্টার পর্যন্ত আধিপত্য থাকলেও বেলজিয়ামের বিপক্ষে একপ্রকার কোণঠাসা হয়ে থেকেও শেষপর্যন্ত জয়টা দেখে দেশমের দলই। নামি-দামি ফরোয়ার্ড থাকলেও দলকে জেতাতে এগিয়ে আসতে হয় স্যামুয়েল উমতিতিকে। ডিফেন্ডারের হেডেই সেমির মহাতরী পার হয়ে যায় ফ্রান্স।

ফাইনালে প্রতিপক্ষ পায় ক্রোয়েশিয়াকে। যারা নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এসেছিল। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের বিপক্ষে শুরুতে তল খুঁজে পেতে লড়লেও শেষ ফল উল্টোই হয়েছে! শিরোপা জিতেই মাঠ ছেড়েছে জিদানের উত্তরসূরিরাই। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT