চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে গ্রামে সন্তান জন্ম দেয়া নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে
A A

পশ্চিম ঘানার একটি গ্রাম মামফে ডাভ। এই গ্রামের কোনো বাসিন্দারই জন্ম নিজ গ্রামে নয়। সেখানে সন্তান জন্ম দেয়ার অনুমতি নেই। এখানে সন্তান জন্ম দেয়াকে প্রথাবিরোধী এবং সৃষ্টিকর্তার অসন্তুষ্টির কারণ মনে করা হয়।

বিবিসি তাদের এক প্রতিবেদনে এই গ্রামের কথা জানিয়ে বলছে, গ্রামের এই নিয়ম ভাঙতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন সন্তানসম্ভবা অনেক মা। এরপরও অনুমতি মেলেনি সন্তান প্রসবের।

শুধু তাই নয়, এখানে গর্ভবতী নারীদের কঠোর পরিশ্রম করতে হয়, ছুটে চলতে হয়। এমনকি তীব্র প্রসববেদনা নিয়েও কঠিন পথ পারি দিতে হয়।

তবে নারীরা এই নিয়মের বিরোধীতা করতে শুরু করেছেন। তাদের দাবি, এখানেই তাদের সন্তান জন্মদানের অনুমতি দেয়া হোক। এই গ্রামের একজন নারী হানাহ কোসিনা। তিনি বলেন, আমি ৯ মাসের গর্ভবতী। কিন্তু এখানে সন্তান জন্ম দেয়ার অনুমতি নেই। সন্তান প্রসব করতে আমাদেরকে অনেক দূরে যেতে হয়।

তিনি বলেন, প্রথম সন্তান জন্ম দেয়ার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। অন্য গ্রামে যাওয়ার জন্য একটি গাড়ি পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আমার দ্বিতীয় সন্তানটি হয় অন্য আরেকটি গ্রামে। তবে এখন কাছাকাছি একটি ক্লিনিক হয়েছে। আমার তৃতীয় সন্তান প্রসবের সময় সেখানেই যাবো। 

হানাহ কোসিনা আরো বলেন, আমি গ্রামের মোড়লদের কাছে বলতে চাই আপনারা এই নিয়ম ‍বিলুপ্ত করুন। আমরা যেন গ্রামেই সন্তান জন্ম দিতে পারি।

Reneta

মোড়লদের একজন কওয়ামে সিদিতসে বেনুয়া। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা এখানে আসেন, তখন স্বর্গ থেকে বাণী এসেছিল। এটি একটি পবিত্র ভূমি, তোমরা যদি এখানে বসবাস করতে চাও; তবে এখানে কিছু নিয়ম আছে, এখানে কারো জন্ম হবে না। এবং কারো সৎকারও হবে না। 

তিনি বলেন, আপনি যদি অনুগত হন, তাহলে সবকিছু ঠিকভাবে চলবে এবং সে কারণে আমরা এখনো এখানে আছি।

ওই অঞ্চলের অন্যান্য গ্রামে এই রকম নিয়ম বিলুপ্ত করা হলেও এই গ্রামে হচ্ছে না। কারণ এখানকার মোড়লরা তা করতে চায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘানাসন্তান জন্মদান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT