চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে খাবারগুলো বাড়াবে শিশুর মস্তিষ্কের ক্ষমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৭
স্বাস্থ্য
A A

নিয়মিত বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন খাবার শিশু দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে। তবে এটাও ঠিক, একেক খাবারে থাকা পুষ্টি বেশি কাজে লাগে শরীরের একেক অংশে। বড়দের পাশাপাশি বিশেষ করে শিশুদের বেড়ে ওঠায় এসব খাবার অনেক বেশি ভূমিকা রাখে।

মস্তিষ্ক মানবদেহের অন্যান্য অংশের বিকাশ ও সঠিক পরিচালনা অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। তাই শিশুকালেই এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির উপযুক্ত বিকাশ নিশ্চিত করা প্রয়োজন।

চলুন জেনে নেই মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সন্তানকে কোন ৭টি খাবার খেতে দেয়া দরকার:

ব্রেকফাস্ট সিরিয়াল বা কর্নফ্লেকস
দিন শুরু করার স্বাস্থ্যকর একটি উপায় হলো এক বাটি সিরিয়াল। তবে সাবধান! বাচ্চারা যে সব সিরিয়াল পছন্দ করে তার উপাদানের প্রায় ৫০ শতাংশ জুড়েই থাকে চিনি। এই সিরিয়ালগুলো অনেক বেশি প্রসেসিংয়ের মধ্য দিয়ে যায়। যার ফলে এগুলোতে ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান থাকে খুবই কম আর লবণ থাকে প্রচুর।

ওইসব ক্ষতিকর সিরিয়াল বাদ দিয়ে কর্নফ্লেকস, উইটাবিক্স, গ্র্যানোলা, মিউজলি এবং পরিজের মতো সিরিয়ালগুলো খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। আপনার সন্তান যদি তার এই সিরিয়ালের বাটিতে আলাদা চিনি মেশায়, তাও ওই চিনিভরা সিরিয়ালগুলোর চেয়ে অনেক অ-নে-ক কম চিনি থাকবে প্রতি বাটিতে।

ডিম
ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ, জিংক, ভিটামিন এ (ভালো দৃষ্টিশক্তির জন্য), ভিটামিন ডি (হাড়ের বৃদ্ধির জন্য), ভিটামিন ই (রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য) এবং ভিটামিন বি১২ (রক্তের লোহিত কণিকার গঠনে অত্যাবশ্যক)।

Reneta

ডিমের কুসুমে রয়েছে ‘লেসিথিন’ নামক উপাদান, যাকে মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি মনে করা হয়। লেসিথিন স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়াও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিমের কুসুমে থাকা আয়রন।

কিউই
একটি কিউইতে একটি কমলার প্রায় দ্বিগুণ ভিটামিন সি থাকে, যা পূর্ণবয়স্ক একজন মানুষের একদিনের ভিটামিন সি’র চাহিদা পূরণে সক্ষম। ভিটামিন সি খাদ্য থেকে দেহে আয়রন শোষণের ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি দেহে জমা থাকতে পারে না। তাই শিশুদের প্রতিদিনই কিউই বা ভিটামিন সি’তে ভরপুর অন্য খাবার খেতে দিতে হবে।

কলা
কলা এমন একটি ফল, যাতে আছে প্রচুর পরিমাণে বলকারক কার্বোহাইড্রেট বা শর্করা। সকালে নাস্তার কিছু সময় পর হালকা স্ন্যাক হিসেবে একটি কলা খেলে আপনার বাচ্চাটি পুরোটা সকাল জুড়েই তার শক্তি ধরে রাখতে পারবে। ফলে যে কোনো কাজে তার মনোযোগ দেয়ার ক্ষমতাও বাড়বে।

তাই টুকিটাকি স্ন্যাক হিসেবে সন্তানের ব্যাগে চিপস বা বিস্কিটের প্যাকেটের বদলে একটি কলা দিয়ে দিন।

শুকনো ফল
যে সব ফল শুকিয়ে রাখা যায় সেগুলোতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এগুলো হলো ব্যাপক শক্তির উৎস। তাই শিশুদের শুকনো ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে।

তেলযুক্ত মাছ
কিছু কিছু ফ্যাটি অ্যাসিড মানবদেহে তৈরি হয় না, কিন্তু দেহের জন্য খুবই প্রয়োজনীয়। ফ্যাট বা চর্বি মস্তিষ্কের অনেক বড় একটি উপকরণ। মস্তিষ্কের গঠনে ফ্যাটি অ্যাসিডের অনুপাতটি অনেক বড়। এগুলো মস্তিষ্কের কার্যাবলীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফ্যাটি অ্যাসিড খাবারের মাধ্যমেই গ্রহণ করতে হয়।

মাছের তেল মানব দেহের জন্য খুব উপকারি। বিশেষ করে সামুদ্রিক মাছের তেলে থাকে ‘ওমেগা থ্রি’ ফ্যাটি অ্যাসিড। স্যামন, টুনা, কিপারস েএবং সার্ডিন মাছের দেহে তেল থাকে প্রচুর পরিমাণে। বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্য অনুসারে, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে ডিসলেক্সিয়া, ডিসপ্রাক্সিয়া এবং অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডার-এর মতো মানসিক সমস্যাযুক্ত শিশুদের অবস্থার উন্নতি হয়।

পনির
ফ্যাট কম, ফাইবার বেশি – এ ধরণের খাদ্য গ্রহণের গাইডলাইন বড়দের জন্য, ছোটদের জন্য নয়। শিশুদের বর্ধিষ্ণু দেহের জন্য দরকার তুলনামূলক বেশি ফ্যাট ও কম শর্করা। এতে তারা দেহে বেশি শক্তি পায় এবং বিভিন্ন কাজ অনেক ভালোভাবে করতে পারে।

ছোট ছেলেমেয়েদের পাকস্থলী ছোট হওয়ায় তাদের পেট অল্পতেই ভরে যায়। তাই এদের ক্ষেত্রে অল্প পরিমাণ খাদ্যে বেশি করে পুষ্টিগুণ থাকতে হবে। পনির প্রচুর পরিমাণে পুষ্টিসমৃদ্ধ একটি দুধজাতীয় খাবার। এতে আছে প্রচুর আমিষ এবং ক্যালসিয়াম, যা সুস্থ হাড় ও দাঁতের জন্য আবশ্যক। একই সাথে পনির মুখের ভেতর যে অ্যাসিড দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মস্তিষ্কশিশু স্বাস্থ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানান তেলের নানা পুষ্টিগুণ

পরবর্তী

সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পরবর্তী

সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ইহুদিদের প্রাণ বাঁচানো সেইসব মুসলিমদের অসামান্য অবদান

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT