চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহুদিদের প্রাণ বাঁচানো সেইসব মুসলিমদের অসামান্য অবদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতায় পশ্চিমাদেশগুলোতে এখন যেনো মুসলিমরা কোণঠাসা। সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা, ইসলামিক স্টেটের তথাকথিত ‘জিহাদের’ নামে অন্য ধর্মাবলম্বীদের হত্যার জোয়ারে মুসলিমভীতিটা যখন জেঁকে বসেছে ইউরোপ-আমেরিকায়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইহুদিদের জীবন রক্ষায় কয়েকজন মুসলিমের অসামান্য অবদান তুলে ধরেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন।

‘হলোকস্ট রিমেম্বারেন্স ডে’ পালনের অংশ হিসেবে হিটলারের নিধনযজ্ঞ থেকে ইহুদিদের প্রাণ বাঁচানো মুসলিম অবদানের ১৫টি গল্প সম্প্রতি নিউইয়র্কে প্রদর্শিত হয়। এসব সত্য কাহিনী-চিত্রে চিরায়ত দ্বন্দ্বে লিপ্ত ইহুদি-মুসলিমদের একে অন্যকে সহায়তার বিরল দৃষ্টান্ত তুলে ধরা হয়। এই প্রদর্শনীকে কেন্দ্র করেই ইহুদিদের জীবন বাঁচাতে শান্তির ধর্মের আসল বার্তা দিচ্ছে কয়েকজন মুসলিমের মানবিকতা।

প্রদর্শনীতে তুলে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিউনিসিয়ায় বেশ কয়েকজন ইহুদিকে আশ্রয় দেয়া মুসলিম খালেদ আব্দুল ওয়াহাবের কথা। আরেকজন ইরানি কূটনীতিক আবদোল হোসেইন সরদারির আন্তরিক প্রচেষ্টা। তার ইস্যু করা পাসপোর্টের কারণেই নাৎসি সৈন্যদের রোষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলো ইহুদিরা।

উঠে এসেছে পিলকুস নামের আলবেনীয় এক মুসলিম পরিবারের কথা। যাদের অবদানে প্রাণে রক্ষা পান ইহুদি শিশু জোহানা নিউম্যান এবং তার মা।

এখন জোহানার বয়স ৮৬, তিনি বলেন,‘আমাদের তারা আত্মীয় পরিচয়ে আশ্রয় দিয়েছিলো। যদি নাৎসিরা আমাদের আসল পরিচয় জানতো তাহলে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করা হতো।’

উগ্রবাদীদের আচরণে যখন পৃথিবীর এই আধুনিক সময়ে ধর্মে ধর্মে আঘাত আর মানবতার সংকট। তাই এই পরিস্থিতিতে এমন দৃষ্টান্তগুলোকে মানবতার জন্য জরুরি বলে মনে করেন প্রদর্শনীর আয়োজকরা।

Reneta

ম্যানহাটন কলেজের অধ্যাপক মেহনাজ আফ্রিদি বলেন, ‘এই কাহিনীগুলো মানবতাকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে শক্তিশালী বার্তা দিচ্ছে।’

প্রদর্শনীর আয়োজক সংস্থা আই এম ইউর প্রটেক্টরের সহকারি পরিচালক দানি লরেন্স আন্দ্রেয়া জানান, ঘৃণায় ভরা এখনকার বিশ্ব পরিস্থিতিতে এই প্রদর্শনী মানুষকে পরস্পরের প্রতি আস্থাবোধ জাগাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইহুদি-মুসলিম সম্পর্কসাম্প্রদায়িক সম্প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT