চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পদক ফিরিয়েছিলেন বলিউডের শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

কাজের স্বীকৃতি হিসেবে পদক পেতে কে না ভালোবাসে? কিন্তু সনু নিগাম, লতা মঙ্গেশকর, কুমার শানু সহ বেশ কয়েকজন তারকা পদক পেয়েও ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? জেনে নিন পদক ফিরিয়ে দেয়ার পেছনের কারণগুলো:

লতা মঙ্গেশকর: দাদা সাহেব ফালকে, ভারত রত্ন, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ, তিনটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্ম ফেয়ার জিতেছেন লতা। কিন্তু জীবনের প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বস্ত্রহীন নারীর আদলে গড়া, তাই পদক গ্রহণ করেননি তিনি। পরে নকশা বদল করে তাকে পদকটি দেয়া হয়।

সালিম খান: চিত্রনাট্যকার সালিম খান জাভেদ আখতারের সঙ্গে কাজ করে বলিউডকে উপহার দিয়েছেন শোলে, সীতা অর গীতা, জাঞ্জির, দিওয়ার এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা। তিনি ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, সালিম খানের মনে হয়েছিল তার কাজ আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য।

রিনা রায়: সত্তরের দশক থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত বলিউডে জনপ্রিয়তার সাথে কাজ করেছেন রিনা রায়। তিনি ১৯৭৭ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’ হিসেবে পাওয়া সেই পুরস্কার তিনি গ্রহণ করেননি। তার মতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন, পার্শ্ব চরিত্রে নয়।

কুমার শানু: বলিউড অসংখ্য জনপ্রিয় গানের গায়ক কুমার শানু। পাঁচবার পুরস্কার জেতার পর তিনি জানিয়ে দিয়েছেন ফিল্ম ফেয়ার আর গ্রহণ করবেন না। নতুন শিল্পীদের সুযোগ করে দেয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সনু নিগাম: ১৯৯০ সালে সনু নিগাম ফিল্ম ফেয়ার পুরস্কার গ্রহণ করেননি। ‘সান্দেসে আতে হ্যায়’ গান এর জন্য এই পুরস্কার জিতেছিলেন তিনি। গানটি সনু এবং রূপ কুমার রাথোর দুজনে মিলে গেয়েছিলেন। সনুর মনে হয়েছিল, দুজন গায়কেরই সমান সম্মান পাওয়া উচিত। তাই পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমার শানুলতা মঙ্গেশকরসনু নিগাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ভার্চুয়াল আলোচনা

পরবর্তী

মায়ের পছন্দের শিল্পীর গানের মডেল লিয়ানা

পরবর্তী

মায়ের পছন্দের শিল্পীর গানের মডেল লিয়ানা

মৈনাক পর্বতে তৈরি হচ্ছে ‘আদিনাথ পর্যবেক্ষণ টাওয়ার’

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT