বিনোদন

যে কারণে চীনে নিষিদ্ধ হয়েছিল জনি ডেপের এই সিনেমা

Pirates of the Caribbean Dead Man's Chest movie poster with characters and title. Channel i News - চ্যানেল আই নিউজ

Pirates of the Caribbean Dead Man’s Chest সিনেমার পোস্টার, যেখানে মূল চরিত্ররা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনি ডেপের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের প্রতিটি ছবিই পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। কিন্তু এই ছবির ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’ ছবিটি চীনে নিষিদ্ধ করা হয়েছিল।

ছবিটি নিষিদ্ধ হওয়ার পেছনের মূল কারণ হলো এই ছবির একটি দৃশ্যে মানব শিশু খাওয়ার প্রসঙ্গে কথা বলা হয়েছে। চীনে সিনেমায় ‘নরভক্ষণ’ প্রসঙ্গটি নিষিদ্ধ করা হয়েছে বহু আগেই।

ছবিটি নিষিদ্ধ করার আরও একটি কারণ হলো, ছবিতে একটি ভৌতিক দৃশ্য আছে। সেই দৃশ্যে দেখা গেছে আত্মারা ঘিরে ধরেছে জ্যাক স্প্যারোকে।

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এ দেখা এক সাক্ষাৎকারে চাইনিজ ফিল্ম ব্যুরোর এক কর্মকর্তা বলেছিলেন, ‘ছবিটি ছাড়পত্র না পাওয়ার আসল কারণ হলো এই ছবিতে মানুষের মাংস খাওয়ার প্রসঙ্গ আছে।’

চীন চাইতেই ‘বিতর্কিত’ সেই দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে পারেনি ডিজনি। কারণ, ছবির কাহিনীর সাথে সম্পৃক্ততা ছিল দৃশ্যের। আর একারণেই এই সিরিজের পরের ছবিও ব্যান করা হয়েছিল চীনে। কইমই

বিষয়:চীন জনি ডেপ যাযাবর সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…