চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ নিয়ে যা বললেন জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান বর্তমানে ঢাকাসহ কলকাতা চলচ্চিত্রের প্রিয় মুখ। সম্প্রতি তার সম্পর্কে দেশের একটি প্রভাবশালী পত্রিকা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছে বলে দাবি করে জয়া জানান, তিনি কখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চান, এমন কথা বলেননি। কিন্তু তার কথাটি না বুঝেই বিভ্রান্তিমূলক সংবাদ ছেপেছে, যার জন্য তিনি চলতি বছরে সমালোচিত হয়েছেন।

জয়া তার ফেসবুকে লিখেছেন: ৩০/১২/২০১৬র প্রথম আলোর বিনোদন পাতায় একটি সংবাদে ছাপা হয়েছে, আমি নাকি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে সমালোচিত হয়েছি। এই বছর অামার অর্জনগুলো কে ঠিক মতো উপস্থাপন না করে ভুল অর্ধসত্য সংবাদ মুদ্রণে অামার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের বিভ্রান্ত করা হয়েছে।কৌশিক গাঙুলির “বিসর্জন ” চলচ্চিত্রটির ডাবিং চলাকালে আনন্দবাজার পত্রিকার কিছু সাংবাদিক ও চলচ্চিত্রটির কিছু কলাকুশলী আমার অভিনয় মুগ্ধ হয়ে বলেছিল অামি বিসর্জনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতাম যেহেতু আমি ভারতের নাগরিক না তাই এই পুরস্কার থেকে বঞ্চিত হবো। তারা ঠাট্টা করে বলে, আমি যদি কোন ভারতীয় নাগরিক বিয়ে করি তাহলে এই সমস্যার সমাধান হয়।

জয়া আরো বলেন, অামিও ঠাট্টা করে বলি কোন ভারতীয় নাগরিককে বিয়ে করাতো সম্ভব না আমি বরং আপনাদের এখানে কোন গাছকে বিয়ে করি। এই সংবাটিই অানন্দ বাজার পত্রিকায় ছাপা হয়েছিল। যা আমি মনে করি আমার জন্য সম্মানের।

এই সংবাদের জন্য অামি সমালোচিত নই বরং প্রশংসিত। অামার সম্বন্ধে এধরনের ভুল সংবাদ এর আগেও আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। সাংবাদিক দের কাছে অনুরোধ অামাকে নিয়ে যে কোন সংবাদ ছাপানোর অাগে অন্তত সত্যটা যাচাই করে নিবেন।

সম্প্রতি ঢালিউডে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। শাকিব খানের বিপরীতে করা ছবিটি ব্যবসাসফল হয়েছে। অন্যদিকে কলকাতায় উপহার দিয়েছেন ব্যবসাসফল ‘ঈগলের চোখ’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীজয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT