আর্সেনালের কোচ মিকেল আর্তেতা তার জীবনের অন্যতম বড় মুহুর্ত কাটাচ্ছেন এ মুহুর্তে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে তার দল আসরের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলে হারিয়ে দিয়েছে। রিয়াল এমিরেটস স্টেডিয়ামে হারের পর সান্টিয়াগো বার্নাব্যুতে হেরেছে আর্সেনালের কাছে। আরে এ জয়ের পর দলটির কোচ আর্তেতা বলেছেন তার দল যে কারও বিপক্ষে লড়তে প্রস্তুত।
বার্নাব্যুতে প্রথমার্ধ বেশ নাকটীয় ছিল। রিয়ালের অফসাইডে গোল বাতিল হওয়ার পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বুকায়ো সাকা। এরপর ৬৫ মিনিটে সাকা গোল করেন, দুই মিনিট পর সমতা আনেন ভিনিসিয়াস জুনিয়র। ৯৩ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। দুই লেগ মিলে ৫-১ গোলের বড় ব্যবধান নিয়ে সেমিফাইনালে খেলবে গানাররা। ২৯ এপ্রিল শুরু হওয়া সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেইন।
রিয়ালের বিপক্ষে জয়ের পর আর্তেতা বলেছেন, ‘মূলত আমাদের মধ্যে যে অনুভূতিটা ছিল তা বাস্তবতা। আর খেলার আগে আমাদের ভেতরের অনুভূতিটা কাজ করছিল: খেলোয়াড়েরা যেভাবে পারফর্ম করছিল তা দেখে অনুভব করতে পেরেছিলাম আমরা যে কারও বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।’
‘আমাদের এভাবে খেলা চালিয়ে যেতে হবে, কারণ আমরা কিছু মুহুর্ত পেয়েছি। আমার মনে হয়েছে আমাদের কাজের উদ্দেশ্য এটাই যে মানুষকে খুশি করা। আশা করছি দল এবং খেলোয়াড় নিয়ে সবাই গর্বিত। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’
১৩ মিনিটে সাকার পেনাল্টি হাতছাড়া হওয়ায় মজা করে আর্তেতা আরও বলেন, ‘আমি আসলে মরতে চাই না, তবে তাকে একটা থাপ্পড় মারতে চাই। সে সিদ্ধান্তটি নিয়েছিল এবং যথেষ্ট সাহসী একজন মানুষ।’
সাকা পেনাল্টিতে গোল করতে না পারা নিয়ে বলেন, ‘এমনটা হতে পারে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু কাজ হয়নি। আমার আত্মবিশ্বাস ছিল গোল করতে পারব। প্রতিটি মুহুর্ত থেকে শিখছি আম। আজকে রাতে জয়ের প্রতি চোখ নিবদ্ধ ছিল আমার।’







