চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব হলে পূর্ণ প্যানেলে জয়ী ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু নির্বাচন-সুফিয়া কামাল-ব্যালট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী ৮টি হল সংসদে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

হলগুলোর মধ্যে রয়েছে, হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল,  কবি জসিমউদ্দিন হল, সলিমুল্লাহ্ মুসলিম হল, বিজয় একাত্তর হল, জগন্নাথ হল, এফ রহমান হল এবং শহীদুল্লাহ হল।

মুহসীন হলের ভিপি নির্বাচিত হয়েছেন শহীদুল হক শিশির এবং জিএস নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিজান।

জিয়া হলে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল, জিএস হয়েছেন হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মমিন আবির।

কবি জসীমউদ্দীন হলে ভিপি নির্বাচিত হয়েছেন ফরহাদ আলী, জিএস হয়েছেন ইমাম হাসান এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

সলিমুল্লাহ্ মুসলিম হলে ভিপি নির্বাচিত হয়েছেন এম এম কামাল, জিএস নির্বাচিত হয়েছেন জুলিয়াস সিজার এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন নওশের।

Reneta

বিজয় একাত্তর হলে ভিপি নির্বাচিত হয়েছেন সজিবুর রহমান এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নিশান।

জগন্নাথ হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন উৎপল বিশ্বাস এবং জিএস পদে কাজল দাশ।

এ এফ রহমান হলে ভিপি হয়েছেন আব্দুল আলীম খান এবং জিএস আব্দুর রহীম।

শহীদুল্লাহ হলের ভিপি পদে জয় পেয়েছেন হোসাইন আহমদ সোহান এবং জিএস হয়েছেন ইরফানুল হাই সৌরভ।

অন্য হলগুলোর মধ্যে শামসুনন্নাহার হলে ভিপি-জিএস-এজিএসসহ ৮টি পদে স্বতন্ত্র প্যানেলর সব প্রার্থীই জয়ী হয়েছেন। ভিপি নির্বাচিত হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস হয়েছেন আফসানা ছপা এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফাতিমা আক্তার।

হলের মোট ১৩টি পদের মধ্যে মাত্র পাঁচটি পদে জয় লাভ করেছেন ছাত্রলীগের প্রার্থীরা।

আলোচিত কুয়েত-মৈত্রী হলে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুস্মিতা দে এবং সাগুফ্তা বুশরা মিশমা।

রোকেয়া হলে ভিপি-জিএস-এজিএসসহ ১১টি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ প্রার্থীরা। ভিপি হয়েছেন ইশরাত জাহান তন্বী, জিএস সায়মা আক্তার, এজিএস ফাল্গুনী দাস তন্বী।

সুফিয়া কামাল হলে ভিপি-জিএসসহ ৯টি পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয় লাভ করেছেন। ভিপি নির্বাচিত হয়েছেন তানজিলা আক্তার সোমা। জিএস মনিরা শারমিন। মাত্র ৩টি পদ পেয়েছে ছাত্রলীগ। বাকি একজন ছাত্র ইউনিয়নের।

মাস্টার দা’ সূর্য সেন হলে দুটি পদ ছাড়া ভিপি-জিএস-এজিএসসহ ১১টি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থীরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুটি পদ ছাড়া ভিপি-জিএসসহ বাকি সবগুলো পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্রার্থী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। জিএস হয়েছেন ছাত্রলীগের সারা বিনতে জামাল এবং এজিএস হয়েছেন সাবরিনা খাতুন।

ফজলুল হক মুসলিম হলে ভিপিসহ পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রাথীরা। ভিপি হয়েছেন মাহমুদুল হাসান তমাল। বিজয়ী অন্য স্বতন্ত্র প্রাথীরা হলেন; বহিরাঙ্গন ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার বাপ্পী, পাঠকক্ষ বিষয়ক সম্পাদক আবদুর রাকীব এবং সদস্য শামিম এবং মাহবুব।

এই হলে জিএস এজিএসসহ ছাত্রলীগের আট প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন; জিএস মাহফুজুর রহমান, এজিএস শাহিনুর, অভ্যন্তরীণ ক্রীড়া বিষয়ক সম্পাদক রওনক ইসলাম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক রানা আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন , সাহিত্য সম্পাদক আবু হাসিব এবং সদস্য পদে কাইছার ও রাফসান।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জিএস পদ ছাড়া বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ।  ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাইফুল্লাহ আব্বাসি অনন্ত। জিএস হয়েছে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম। এজিএস পদে হয়েছেন ছাত্রলীগের সুরাপ মিয়া৷

অমর একুশে হলে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান সুমন। জিএস হয়েছেন ছাত্রলীগের  আহসান হাবীব৷

সোমবার সকাল ৮টায় প্রায় সব হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ভোট। এর কিছুক্ষণ পরই একাধিক প্রার্থী অভিযোগ করতে থাকেন যে, তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

এ ঘটনার পর ব্যালট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় ডাকসু নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

এরপর ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করে স্বতন্ত্র, বাম প্রগতিশীল ছাত্রঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ৪টি প্যানেল। ভোট বর্জন করে ছাত্রদলও। একই সাথে নির্বাচন আবার অনুষ্ঠানের দাবি জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  ওই দুটি হল ছাড়া অন্য হলগুলোতে ভোটকেন্দ্রগুলোতে দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়হল সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচন সারাদিন

পরবর্তী

আবার রিয়ালের কোচ জিদান

পরবর্তী

আবার রিয়ালের কোচ জিদান

ডাকসু নির্বাচনের অনিয়ম আমাদের লজ্জিত করেছে: পর্যবেক্ষক দল

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT