চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সিনেমার জন্য কালজয়ী দিলীপ কুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২১
বিনোদন
A A

ছয় দশকের অভিনয় জীবন সদ্য প্রয়াত দিলীপ কুমারের। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন।

বলিউডে দিলীপ কুমার পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আইকনিক সিনেমার তালিকায় বেশ কিছু সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।

দাগ (১৯৫২)
অমিয় চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত দিলীপ কুমারের ‘দাগ’ ছবিটি ছিল তার চলচ্চিত্র জীবনের অনন্য এক প্রাপ্তি। ছবিটিতে শঙ্কর নামক যেই চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সেটি দর্শকদের মতে ছুঁয়ে গিয়েছিল। একই সাথে এই ‘দাগ’ সিনেমাতে অভিনয় করেই প্রথমবারের মত ফিল্মফেয়ারে সেরা অভিনেতা অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।

নয়া ডৌর (১৯৫৭)
বিআর চোপড়া পরিচালিত ও প্রযোজিত ‘নয়া ডৌর’ এ অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ভারতের সেই সময়কালে এই ছবিটির কাহিনী ছিল বেশ নতুন ঘরানার। পাশাপাশি দিলীপ কুমারের অভিনয় ছিল অনন্য। এই ছবিটির জন্যও সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।

মধুমতি (১৯৫৮)
দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা অভিনীত বিমল রায়ের এই ‘মধুমতি’ সিনেমাটি ছিল ক্লাসিক একটি চলচ্চিত্র।

মোগল-এ-আজম (১৯৬০)
কে আসিফ পরিচালিত ও দিলীপ কুমার অভিনীত ঐতিহাসিক জনরার ছবি ‘মোগল-এ-আজম’। ছবিটিতে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, মধুবালা, দুর্গা খোতের মত তারকারা। সেইসময়ে এই ছবিটি বক্স অফিসের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছিল, পাশাপাশি জিতেছিল জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।

গঙ্গা যমুনা (১৯৬১)
দিলীপ কুমার প্রযোজিত এবং একই সাথে অভিনীত সিনেমা ছিল ‘গঙ্গা যমুনা’। এটি এমন একটি সিনেমা ছিল যেখানে দিলীপ কুমারের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অমিতাভ বচ্চনের মত অভিনেতাও।

রাম অর শ্যাম (১৯৬৭)
চলচ্চিত্রে বরাবরই ট্রাজিক ভূমিকায় দেখা গিয়েছিল দিলীপ কুমারকে। কিন্তু ‘রাম অর শ্যাম’ সিনেমাতে অনবদ্য হাস্যরস্যক চরিত্রে অভিনয় করে দর্শকদের অবাক করেছিলেন এই অভিনেতা।

Reneta

দেবদাস (১৯৫৫)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘দেবদাস’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন বিমল রায়। ছবিটির প্রধান চরিত্রে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন বৈজয়ন্তীমালা এবং সুচিত্রা সেন।

শক্তি (১৯৮২)
এই ছবিতে দিলীপ কুমারের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয় এই সিনেমাকে। এই সিনেমার মাধ্যমেও ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন দিলীপ কুমার।

মশাল (১৯৮৪)
যশ চোপড়া পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও ওয়াহিদা রেহমান। এছাড়াও এতে দিলীপ কুমারকে দেখা গিয়েছিল।

কর্ম (১৯৮৬)
‘কর্ম’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছিলেন সুভাষ ঘাই এবং দিলীপ কুমার। যেখানে প্রথমবারের মত এক সাথে কাজ করার পরও তাদের দুজনের জুটি ব্যাপক প্রসংশিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কর্মদাগদিলীপ কুমারদেবদাসমধুমতিশক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT