চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব চুক্তি-দলবদল এখন বার্সার জন্য আবশ্যক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়ে গেছে। বদলের ডাক দিলেও পুরোপুরি বার্সা স্কোয়াডকে পাল্টানো হয়নি কোচ রোনাল্ড কোম্যানের। যাদের যাদের চেয়েছিলেন, তাদের অর্ধেককেও পাওয়া হয়নি তার।

এরসঙ্গে যুক্ত হয়েছে পুরানো কিছু চুক্তি নবায়নের চ্যালেঞ্জও। সেই তালিকায় আছেন লিওনেল মেসি, আন্দ্রে টের-স্টেগেন ও আনসু ফাতির নাম। আগামী গ্রীষ্মের আগেই এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে।

টের স্টেগেনের সঙ্গে নতুন চুক্তি
জার্মান গোলরক্ষকের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিতে বসতে চায় বার্সা। সেটা সমস্যা নয়, সমস্যা হল তার বেতন। নতুন চুক্তিতে বছরে ১ কোটি ৮০ লাখ ইউরো চেয়ে বসে আছেন টের স্টেগেন, যা বার্সার জন্য এখন মাথাব্যথার কারণ। চুক্তিতে বসানোর আগে ক্লাবটি চাইছে জার্মান গোলরক্ষক যেন নিজের চাহিদা একটু কমিয়ে বেতন কম করে চান।

মেসি বনাম বার্তেমেউ
বার্সার এখন সবচেয়ে বড় মাথাব্যথার নাম লিওনেল মেসি। আগামী বছরই চুক্তি শেষ হয়ে যাবে দুপক্ষের মধ্যে। আর্জেন্টাইন অধিনায়ক বার্সার সঙ্গে আর চুক্তিতে বসবেন কিনা, তা নির্ভর করছে বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের থাকা-না থাকা নিয়ে।

২০২১ সালের মার্চে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট আসছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নতুন ক্লাব প্রধান কতটা মেসিবান্ধব সেটাই দেখার। তিনি এসে কী মেসিকে চুক্তিতে বসাতে পারবেন, নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাবেন, সেটা মৌসুম শেষেই বোঝা যাবে।

আনসু ফাতির সঙ্গে বড় চুক্তি
মূল দলে জায়গা করে নেয়ার পর চাহিদা বেড়েছে বার্সার টিনেজ সেনশেসন আনসু ফাতির। মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে যাকে, সেই ফাতিকে নিয়ে এখন চিন্তাভাবনা শুরু করেছে অন্য ক্লাবগুলোও। আগামী গ্রীষ্মে ১৫০ মিলিয়ন ট্রান্সফার ফির সঙ্গে চলতি অক্টোবরে ১৮ বছর পূর্ণ হওয়া ফরোয়ার্ডের পেছনে বছরে ১ কোটি ইউরো ঢালতেও রাজি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

Reneta

সময় বুঝেই ক্লাবে নিজের চাহিদা বাড়াচ্ছেন ফাতি, আর তার এজেন্ট হোর্হে মেন্ডেজ। নতুন চুক্তিতে লোভনীয় বেতনের আশা স্প্যানিশ ফরোয়ার্ডের। ক্লাবও হয়তো তাতে না করবে না।

এরিক গার্সিয়া
এবারের দলবদলে ম্যানসিটি থেকে আনা যায়নি স্প্যানিশ ডিফেন্ডারকে। বার্সা কোচ রোনাল্ড কোম্যানের আশা আগামী শীতকালীন দলবদলে আনা সম্ভব গার্সিয়াকে, কারণ সিটির সঙ্গে তখন আর ছয় মাসের চুক্তি বাকি থাকবে তার। সিটিজেনরাও খুব বেশি দাবি করবে এমনটা না। কারণ আসছে গ্রীষ্মে তাদের নজর আবার বসম্যানের দিকে।

কী হবে ডেম্বেলের ভবিষ্যৎ
শেষ মুহূর্তে বার্সেলোনা ছাড়তে রাজি হননি উসমানে ডেম্বেলে, তাই মেম্ফিস ডিপাইকে পাওয়া হয়নি কাতালান ক্লাবটির। শীতকালীন দলবদলে আবারও ডিপাইকে চাইবে বার্সা, এখানেও বাধা ডেম্বেলে। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ভাবার জন্য আর ছয় মাস সময় পাচ্ছে ক্লাবটি। এ সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারলে স্পেন ছাড়তেই হবে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্সিয়াটের স্টেগেনডেম্বেলেফাতিবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT