চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে ‘ব্যর্থ’ হলো ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নিতে কিম জং উনের আহ্বান ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় দুই নেতার বৈঠক ‘ব্যর্থ’ হয়েছে।

এর ফলে দু’দিনব্যাপী বৈঠকে ‘পরমাণু নিরস্ত্রীকরণের’ ঘোষণার বিষয়টি প্রত্যাশা করা হলেও কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে আলোচিত এই বৈঠক।

২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-কিমের দ্বিতীয় ঐতিহাসিক এ বৈঠক শেষে হোয়াইট হাউজও জানালো হতাশার কথা।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, এবারের বৈঠকে কোনো ধরনের চুক্তি হয়নি। তবে ভবিষ্যতে পুনরায় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এগিয়ে এলেও পিয়ংইয়ং আর তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করবেন না।

স্যান্ডার্সের বিবৃতির আগে ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেছিলেন, সবকিছু নিষেধাজ্ঞাকে ঘিরে আটকে গেছে। তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আবদার করেছে, যা আমরা পারিনি। আসলে কিছু সময় আসে যখন আপনাকে ফিরে আসতে হবে, এটা তেমনই এক সময়।

ট্রাম্প-কিমের বৈঠকের পর হোয়াইট হাউসের কর্মসূচি অনুযায়ী একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায়।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপাতত তৃতীয় বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

এর আগে বুধবার প্রথম দিনের বৈঠক শেষে একসঙ্গে নৈশভোজ সারেন ট্রাম্প ও কিম। সেই অনুষ্ঠানে তারা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তখন দু’জনকেই উৎফুল্ল দেখা যায়।

ট্রাম্প ওই অনুষ্ঠানে বলেন, যদিও সমালোচকরা বলছেন আমাদের আলোচনা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এই গতিতে আমি খুব সন্তষ্ট।

বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, আলোচনার গতিশীলতা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এটি অবশ্যই প্রশংসনীয় যে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া কোনো ধরনের পারমাণবিক রকেট, মিসাইল কিংবা এই জাতীয় কিছুর পরীক্ষা চালায়নি। আমরা চাই একটি সঠিক চুক্তি হোক।

২০১৭ সালে থেকে কোনো ধরনের পারমাণবিক কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া।

এর আগে ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবার বৈঠক করেছিলেন ট্রাম্প এবং কিম। সেই বৈঠকের পর থেকেই দু’দেশের সম্পর্কে উন্নতি দেখা যায়।

এই দু’দেশের সম্পর্কের উন্নতি হলে পূর্ব এশিয়াসহ বিশ্বের বহুদেশই সুফল ভোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ: ট্রাম্প-কিমপরমাণু নিরস্ত্রীকরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের পরিস্থিতি কঠিনতর করে তুলছে নিউজিল্যান্ড

পরবর্তী

বইপ্রেমী পলান সরকার মারা গেছেন

পরবর্তী
পলান সরকার

বইপ্রেমী পলান সরকার মারা গেছেন

‘তৌকীর আহমেদসহ এই ছবির সবাইকে টুপি খোলা অভিনন্দন’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT