কথা আর পাল্টাপাল্টি হুমকি চলছিলোই গত ১ বছর ধরে। এর মধ্যে অনেকেই শঙ্কায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক শেষ পর্যন্ত হবে কিনা।
অবশেষে ১২ই জুন সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে অনুষ্ঠিত হলো এই বৈঠক। বৈঠকের আগে দেখা হতেই দুজনে করমর্দন করেন। সেই সময়ে টুকটাক কথাও বলেন তারা।
এখন সবার নজর এই আলোচনা থেকে কি বেরিয়ে আসে। এই বৈঠকে মূলত বিশ্বব্যাপী দুশ্চিন্তা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকেই নজর রাখার কথা।
ভিডিওতে দেখুন সেই করমর্দনের চিত্র:








