একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
সোমবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি।
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরে বগুড়া সদর-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া-৭ থেকেও নির্বাচন করবেন খালেদা জিয়া। এ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মনোনয়নপত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন প্রমুখ৷







