চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেন এখানেই শেষ না হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি প্রার্থনা করছি যেন এখানেই শেষ না হয়। তবে যদি আর কখনো ইংল্যান্ডের হয়ে না খেলি, আমি জানি আমাকে সমর্থন করার জন্য আমার চারপাশে চমৎকার মানুষ রয়েছে এবং এটি সত্যিই গুরুত্বপূর্ণ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে নেই ক্রিকেট ইতিহাসের সেরা পেসার জেমস অ্যান্ডারসন। বিতর্কিতভাবে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্যারিয়ার যাতে তার এখানেই থেমে যা যায়, সেই প্রার্থনা করছেন বলেই তিনি গণমাধ্যমকে জানান।

ইংল্যান্ডের হয়ে ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নেওয়া ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া শেষ অ্যাশেজে তিন ম্যাচে ২৩.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন।

আগামী এপ্রিলে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হলে ল্যাঙ্কাশায়ারের হয়ে পারফর্ম করে ইংল্যান্ড দলে ফিরতে বদ্ধপরিকর অ্যান্ডারসন।

‘খেলার জন্য আমি এখনো ক্ষুধার্ত এবং আবেগি। বাদ পড়াটা আমার জন্য বড় ধাক্কা ও হতাশার ছিল। আমি যে জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি তার উপর নজর দিচ্ছি। মানুষকে দেখাতে চাই বল হাতে আমি কী করতে পারি।’

অ্যান্ডারসনের সঙ্গে স্কোয়াড থেকে আরও বাদ পড়েন স্টুয়ার্ড ব্রড। স্কোয়াড প্রসঙ্গে ইংল্যান্ডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা পরিচালক স্ট্রস বলেছিলেন, ‘জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের বিষয়ে আমি জোর দিয়ে বলতে চাই যে এটি ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে এখানেই তাদের শেষ নয়। আমরা মনে করি কিছু সম্ভাবনাময় নতুন ভালো বোলারের দিকে নজর দেয়া এবং অন্যান্য খেলোয়াড়দের কিছু অতিরিক্ত দায়িত্ব নেয়া গুরুত্বপূর্ণ।’

Reneta

‘এই গ্রীষ্ম মৌসুমে এবং এরপর তারা দলে যুক্ত হবেন কি না, সেই সিদ্ধান্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং স্থায়ী প্রধান কোচের উপর নির্ভর করবে।’

স্ট্রসের করা মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে অ্যান্ডারসন বলেন, ‘গ্রীষ্ম মৌসুমে (ইংল্যান্ড) ক্রিকেটে একজন নতুন পরিচালক এবং নতুন প্রধান কোচ হবেন। তাই আমি আশা করি, যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন এটি সেভাবে হওয়া উচিৎ যেভাবে কথা বলা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডব্রডস্কোয়াড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদরোগে আক্রান্ত হয়ে অজি কিংবদন্তী হাসপাতালে

পরবর্তী

দেওয়ান লালনের কথায় শফি মণ্ডলের নতুন গান

পরবর্তী

দেওয়ান লালনের কথায় শফি মণ্ডলের নতুন গান

সাত নম্বরেই আফিফ কেন আদর্শ, জানালেন ডমিঙ্গো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT