চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুুক্তরাজ্যে স্কুল শিক্ষার্থীদের আতঙ্কের নাম কম্পিউটার সায়েন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

যুুক্তরাজ্যে স্কুল পর্যায়ে কম্পিউটার শিক্ষায় রাতারাতি বিপ্লব আনতে গিয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। প্রচলিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষা বাদ দিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে কম্পিউটার সায়েন্সের মতো বিষয় জিসিএসই-কে । কিন্তু আইসিটির জায়গায় সাধারণ শিক্ষার্থীরা জিসিএসই বিপ্লবে এখনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। বিশেষ করে ছাত্রীরা। কারণ তাদের অধিকাংশের মতে কম্পিউটার সায়েন্স কিংবা কোডিং এসবই ছেলেদের জন্য। এসব শিখে পেশাগতভাবে কাজে লাগানো যাবে কিনা এই নিয়েও সন্দেহে আছে ব্রিটিশ কিশোরীরা।

জিসিএসই নতুন যুগের জন্য ব্যবসামুখী জনশক্তি তৈরি করবে। তবে বাস্তবতা হচ্ছে এই বিষয়ে সাধারণ স্কুল শিক্ষার্থীদের মধ্যে ততোটা আগ্রহ নেই। এখনো বেশির ভাগ শিক্ষার্থীই পুরানো আইসিটি শিক্ষাতেই আগ্রহী। এমন দ্বিধা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ যুক্তরাজ্যে কম্পিউটার শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ কম্পিউটিং সোসাইটি (বিসিএস)।

এই কয়েকদিন আগেও যুক্তরাজ্যের স্কুল পর্যায়ে কম্পিউটার শিক্ষা মানেই ছিলো আইসিটি। এখন সেই বিষয়কে হটিয়ে ইন্টারনেট ব্যবসাবান্ধব জিসিএসই প্রবর্তিত হচ্ছে। কারণ আইসিটির সমালোচকরা মনে করেন এই বিষয়টি কেবল শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস ছাড়া চালাতে শেখানো ছাড়া আর তেমন কিছুই করার মতো নয়। এজন্যই আধুনিক প্রযুক্তি দুনিয়ার জনশক্তি গড়তে জিসিএসই প্রবর্তন করা।

Banglabid


কিন্তু বিশেষজ্ঞরা বুঝলেও যাদের জন্য এই নতুন বিষয়ের অন্তর্ভুক্তি তাদের মধ্যেই দেখা যাচ্ছে অনাগ্রহ।

বিসিএস এর দেয়া তথ্যমতে, পুরানো আইসিটি বিষয়ে ৪০শতাংশ নারী শিক্ষার্থীর আগ্রহ থাকলেও নতুন জিসিএসই পড়তে চায় মাত্র ২০শতাংশ।

এরকম চলতে থাকলে আইসিটি বাতিল হওয়ার পর জিসিএসই পরীক্ষা প্রয়োজনীয় শূন্যস্থান পূরণ করাটা বেশ কঠিন হবে বলে আশঙ্কা করছে বিসিএস।

Reneta

তাই হুঁশিয়ারি উচ্চারণ করে বিসিএস এর বিশেষজ্ঞ বিল মিশেল বলেন,‘এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২০২০ সালে কম্পিউটারে দক্ষ জনবল বৃদ্ধির বদলে অর্ধেকে নেমে আসবে। এটা আমাদের শিশুদের জন্য ,সুন্দর ভবিষ্যতের জন্যও হতাশার।’
শিক্ষার্থীদের মধ্যে জিসিএসই নিয়ে এই অনাগ্রহের কারণ খুঁজে বের করেছেন লন্ডন ইউনিভার্সিটি কলেজের নলেজ ল্যাবের অধ্যাপক রোজ লুকিন। তার মতে, জিসিএসই আগ্রহ উদ্দীপক কোনো বিষয় হিসেবে উপস্থাপিত হয়নি। উল্টো এই বিষয়কে বেশ একটা প্রযুক্তি নির্ভর অতি জটিল বিষয় হিসেবে তুলে ধরা হয়।’

এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কম্পিউটার শিক্ষাকে আরও সহজ করতে প্রথমে শিক্ষকদের এই বিষয়ে সঠিক প্রশিক্ষণ এবং পরে সহজ ভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউকে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT