চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত ‘নদীরক্স’, আপ্লুত সুমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

জলবায়ু পরিবর্তনে বিশ্বের সৃজনশীল ও কার্যকর ভূমিকা রাখছে এমন সব নেতৃত্বের সম্মেলন অনুষ্ঠিত হল সুইডেনে। ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ-স্ক্যান্ডিনেভিয়া’- শীর্ষক এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে অংশ নিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। 

২ নভেম্বর সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনে অংশ নেয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ আয়োজনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনে জনসচেনতায় নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন সুমি।

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদীরক্স’ সুমির নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করছে সল্ট ক্রিয়েটিভ। দেশের বিপন্নপ্রায় নদীগুলো নিয়ে গান গাইছে দেশের জনপ্রিয় সব ব্যান্ডগুলো। সে গানগুলো প্রকাশের পাশাপাশি দেশব্যাপী কনসার্টও শুরু করেছেন সুমি। যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্য তার। এবার সে যাত্রায় যুক্ত হল জলবায়ু রক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ভূমিকা রাখা আন্তর্জাতিক নেতৃত্ব।

Banglabid

সম্মেলনে ভূয়সী প্রশংসা পেয়েছে তার এ উদ্যোগ। যাতে দারুণ আপ্লুত সুমি। তিনি জানান, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইরান, সুইজারল্যান্ড, ইউকেসহ আরও বেশকিছু দেশের বৈশ্বিক পরিবেশ নিয়ে কাজ করছেন এমন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পী, নীতি নির্ধারকগণ উপস্থিত ছিলেন সম্মেলনে। কীভাবে সৃজনশীল উপায়ে আরও বেশি করে মানুষকে পরিবেশের ব্যাপারে সচেতন করা যায় তার উপায় নিয়ে কথা বলতেই এ আয়োজন।

এতে উপস্থিত হয়েছিলেন পরিবেশ আন্দোলন নিয়ে পৃথিবী কাঁপিয়ে দেয়া গ্রেটা থুনবার্গের ‘ফ্রাইডেইজ ফর ফিউচার’-এর প্রতিনিধিবৃন্দও।

নরওয়ে থেকে সুমি বলেন, জলবায়ু ও নদী রক্ষায় বাংলাদেশ থেকে আমাদের সমবেত প্রচেষ্টা ‘নদীরক্স’-নিয়ে এবার জানানোর সুযোগ হলো বিশ্ব পরিমন্ডলে। এখানে আসা প্রত্যেকে এই উদ্যোগের জন্য দারুণভাবে সাধুবাদ জানিয়েছে। আমাদের নদী দেখে, আমাদের ব্যান্ডগুলোর গান শুনে অভিভূত হয়েছেন। এখানে এসব দেশ থেকে আসা মিউজিশিয়ানরা নদীরক্সের গানে বাজাতে চেয়েছেন। অনেকেই ‘নদীরক্স’-এ শামিল হতে চেয়েছেন। অনেকে তাদের দেশেও এই আইডিয়ায় কাজ করতে চেয়েছেন। আয়োজনের পুরো পরিবেশটা ছিল ভীষণ পারিবারিক, ক্রিয়েটিভ যেখানে প্রত্যেকে আসলে যার যার জায়গা থেকে সত্যিকার অর্থে পৃথিবী নিয়ে ভাবছে। কিছু করার চেষ্টা করছে।

Reneta

“মানুষ হিসেবে আমাদের যেমন অনেক সীমাবদ্ধতা আছে, হয়তো পৃথিবীর জন্য করার আছে তার চেয়ে বেশিকিছু।”-যোগ করেন সুমি।

বিশ্বের অন্যতম বৃহৎ দুই সংগীত সম্মেলনে অংশ নিতে টানা বিশ্বভ্রমণে আছেন চিরকুট ব্যান্ডের জনপ্রিয় এ শিল্পী। পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত সম্মেলন ‘ওম্যাক্স’-এ অংশগ্রহণের পর বর্তমানে বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে এখন নরওয়েতে অবস্থান করছেন তিনি। উৎসবে অংশগ্রহণের আগেই যোগ দেন সুইডেনের এ আন্তর্জাতিক জলবায়ুকেন্দ্রিক সম্মেলনে। আন্তর্জাতিক এ সম্মেলনের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে কানাডায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউকেইরানচিরকুটডেনমার্কনরওয়েফিনল্যান্ডবাংলা ব্যান্ডসংগীতশিল্পীসিনেমাসুইজারল্যান্ডসুইডেনসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT