রাজনীতি

যুব মহিলা লীগের সভাপতি নাজমা, অপু উকিল সাধারণ সম্পাদক

যুব মহিলা লীগের সভাপতি নাজমা, অপু উকিল সাধারণ সম্পাদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কমিটি অপরিবর্তিত রয়েছে। এবারও সভাপতি নাজমা আক্তার এবং অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার যুব মহিলা লীগের সম্মেলন শেষে তাদের পুননির্বাচনের ঘােষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন না আসলেও পরিবর্তন এসেছে মহানগর কমিটিতে।

সাবিনা আক্তার তুহিনকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও তাহেরা খাতুন লুৎফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দক্ষিণের সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা এবং সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে নীলুফা রহমানকে।

সাবিনা আক্তার তুহিন এবং ফরিদা ইয়াসমিন ঝুমা এর আগে, উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বাদ পড়েছেন আগের সভাপতি।

আগামী ১০ দিনের মধ্যে ঘোষিত কমিটি গুলো পূর্ণাঙ্গ করার জন্য ওবায়দুল কাদের নবনির্বাচিত নেতৃত্বকে নির্দেশ দেন। উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটি হবে ১২১ ও মহানগর কমিটি ৮৯ সদস্য বিশিষ্ট।

প্রায় ১৩ বছর পর সকাল সাড়ে ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয় আজ।

২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ।

তখন সভাপতি পদে আসেন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে।

বিষয়:যুব মহিলা লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…