চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ নেতা হত্যা: সাবেক এমপি রানার জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
- লিড নিউজ, আদালত
A A
করোনা

যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রানার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আজ বুধবার আদালতে রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে গত ৬ মার্চ এ মামলায় রানাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত ৪ সপ্তাহের জন্য রানার জামিন স্থগিত করে আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে রানা আপিল বিভেগে আবেদন করলে সর্বোচ্চ আদালত চেম্বার বিচারপতির আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে রানার জামিন বিষয়ে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন। সে অনুযায়ী রানার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ হাইকোর্ট রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। ঘটনার পরদিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Reneta

এর পরের বছর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করলে তা তদন্ত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।

পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়া গত বছর আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, এমপি আমানুর রহমান খান রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল।

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে গত ১ মার্চ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সর্বোচ্চ আদালতসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT