চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবদলের কমিটি করতে খালেদা জিয়ার তাগিদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১১:১৫ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘অনেকেই ব্লেইম করে সারাদেশে তোমাদের কমিটিগুলো করা হচ্ছে না। যুবদলের ১০ বছর হয়েছে কমিটি নেই। কোনো কমিটি নাই। আমরা কাজ করতে পারি না। তাই তোমাদের এই কমিটিগুলো দ্রুত দিতে হবে।’ এসময় খালেদা জিয়া দেশব্যাপী দ্রুত যুবদলের কমিটি গঠনের প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি ছাত্রদলের কমিটি পুনর্গঠনেরও নির্দেশ দেন।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য কারামুক্ত যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। এ সময় সদ্য কারামুক্ত ৩৯ জন নেতাকর্মী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘যুবদলে আমাদের অনেক ছেলে-পেলে আছে। যুবদলের কমিটি দিয়েছে, কিন্তু সবাইকে কমিটিতে স্থান দিতে পারিনি। আমি বলে দিয়েছি, যারা বাদ পড়েছে তাদেরকে মূল দল বিএনপিতে দেওয়া হবে। এবং যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করতে বলেছি। যারা যুবদলে বাদ পড়েছে তাদেরকে বিভিন্ন জেলায় মূল দলে নিয়ে আসতে পারি। যাতে নেতৃত্ব তৈরি হয়।’

তিনি আরো বলেন, ‘যুবদলে জায়গা না হলে মন খারাপ করার কিছু নেই। মূল দলে যাবে, না হলে স্বেচ্ছাসেবক দল আছে সেখানে যাবে।’

নবগঠিত ঢাকা সিটি বিএনপি’র উত্তর ও দক্ষিণ কমিটির কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘ঢাকা সিটিকে আমরা সাজিয়েছি। এখানে ছাত্রদল থেকে উঠে এসেছে তারা জায়গা পেয়েছেন। আমি তাদেরকে বলেছি সারা ঢাকা সিটিতে কমিটিগুলো করতে হবে। ঢাকাতে আগে যুবদল, ছাত্রদল কমিটিগুলোর মূল দলের সঙ্গে যোগাযোগ ছিল না। এখন কিন্তু সকলের সঙ্গে সমন্বয় হয়। আমরা যে কোনো কর্মসূচি দেই  না কেন,  এটা সফল কর্মসূচি হয়। তাই দেশের বিভিন্ন জেলায় কমিটিগুলোও করতে হবে। কমিটি থাকলে দল শক্তিশালী হয়।’

যুবদল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জেল-জুলুম, মামলা-হামলা সব আছে, তারপরও নির্ভয়ে তোমরা দায়িত্ব পালন করে যাচ্ছো। এজন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তোমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাবে। তোমাদের নেতাদের সঙ্গে কর্মীদের ভালো সম্পর্ক থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।’

Reneta

তিনি বিগত দিনের আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘যারা আন্দোলন বেশি করেছে তাদের ধরে নিয়ে যায়, গুম করে ফেলে। খোঁজ পাওয়া যায় না। তারা যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে তারা (আওয়ামী লীগ) ভয় পায়। এদেরকে শেষ করে দিতে পারলেই বিএনপি শেষ হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহানগর উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মিলটন প্রমুখ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিযুবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাবা খেললে বুদ্ধি বাড়ে না!

পরবর্তী

পেন্টাগন পেপারস স্ক্যান্ডাল নিয়ে স্পিলবার্গের ছবি

পরবর্তী

পেন্টাগন পেপারস স্ক্যান্ডাল নিয়ে স্পিলবার্গের ছবি

ভয় পান না ফ্রিদা

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT