বিনোদন

ভয় পান না ফ্রিদা

ভয় পান না ফ্রিদা

‘স্লামডগ মিলিয়নিয়ার’ দিয়ে শুরুটা দারুণ হয়েছিল ফ্রিদা পিন্টোর। অভিনেত্রী হিসেবে খ্যাতির শুরুটা সেখান থেকেই।

বাস্তবেও বেশ আত্মবিশ্বাসী ফ্রিদা। সোজাসাপ্টা কথা বলাটাকে দোষের কিছু মনে করেন না একদম। আর সত্য বলতে ভয় ডরকে পরোয়াই করেন না।

ফ্রিদা বলেন, ‘সামাজিক অথবা রাজনৈতিক কোন ইস্যু নিয়ে কথা বলতে আমি ভয় পাই না।’

বর্তমানে হলিউডে নিজের ক্যারিয়ার নিয়ে  নিজেকে বেশ ভাগ্যবতী মনে করছেন এই অভিনেত্রী। কিন্তু, এই জায়গাটি বা এই পথটি খুব একটা সহজ না। অনেক উত্থান পতন এসেছে তার ক্যারিয়ারে। হলিউডে জায়গা করে নিতে বেশ বেগ পেতে হয়েছে। তিনি হলিউডে নতুন কিছু করে দেখাতে চান।

১৮ বছর বয়স থেকে ফ্রিদা একের পর এক কাজ করে যাচ্ছেন।  ‘এখন আমি জানি, আমি আসলে কী চাই না, তবে আমি সব কিছু পাল্টাতে পারবো না।’

ভক্তদের উদ্দেশে তিনি বলেন: ভুল না করে কোন কিছু শিখতে পারাটা একদম অসম্ভব। টাইমস অব ইন্ডিয়া

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…