চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বিমান ধ্বংসের পরে তুরস্কের সাথে যা করছে রাশিয়া

নাসিমুল শুভনাসিমুল শুভ
৮:৩২ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

তুরস্কের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি হলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,তুর্কি এফ-সিক্সটিন বিমানের হামলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলট নিহত হলেও আপাতত তুরস্কের সঙ্গে কোনো যুদ্ধে জড়াচ্ছে না রাশিয়া।

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে। আলাপে রুশ বিমান ভূপাতিত করাকে ‘দুর্ঘটনা’ বলে এর জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সমবেদনা জানিয়েছেন বলেও জানান লাভরভ।

আকাশসীমা লঙ্ঘনের দাবি করা তুরস্কের ভূমিকাকে ‘ভণ্ডামি’ বলেছে রাশিয়া। কারণ ২০১২ সালে তুর্কি ফ্যান্টম বিমান সিরিয়ার আকাশসীমা অতিক্রম করায় তা ভূপাতিত করা হয়।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছিলেন,‘ কয়েক মিনিটের জন্য আকাশসীমা অতিক্রম করার মানে এই নয় যে কোনো দেশের বিমানকে ভূপাতিত করতে হবে’। অথচ কয়েক সেকেন্ডের ব্যবধানে এই তুরস্কই গতকাল রুশ বিমান ভূপাতিত করে।

সুখোয়-টোয়েন্টি ফোর ভূপাতিত করার জন্য তুরস্ককে তিরস্কার অব্যাহত রেখেছে। পাশাপাশি ধৃষ্টতার হুঁশিয়ারি হিসেবে ভূমধ্যসাগরে ‘মস্কোভা’ নামের বিশালাকার ডেস্ট্রয়ার মোতায়েন করেছে রাশিয়া। ‘যে কোনো টার্গেট’ ধ্বংস করতে ডেস্ট্রয়ারটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রহরা দিচ্ছে।

Reneta

এছাড়া সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস বিরোধী বিমান হামলা চলবে বলে জানিয়েছে রাশিয়া। প্রয়োজনে বোমা নিক্ষেপের সময় রুশ বোমারু বিমানের নিরাপত্তায় একসঙ্গে উড়বে রাশিয়ার অত্যাধুনিক সব ফাইটার জেট। অবস্থা গুরুতর হলে আকাশে যেকোনো হুমকি রুখতে প্রস্তুত রাখা হয়েছে সর্বাধুনিক এস- ফোর হানড্রেড মিসাইল ব্যবস্থা।

গতকাল আইএস জঙ্গিদের তেলবাহী লরিবহরে হামলা চালিয়ে ফেরার সময় তুরস্কের এফ-সিক্সটিন যুদ্ধবিমানের হামলায় রাশিয়ার একটি সুখোয় বিমান বিধ্বস্ত হয়। বিমানের দু’জন পাইলট প্যারাশ্যুটে অবতরণের চেষ্টার সময় সিরিয়ার তুরস্কপন্থী বিদ্রোহীদের গুলিতে এক রুশ পাইলট নিহত হন। অপর রুশ পাইলটকে বিশেষ অভিযানে উদ্ধার করে রাশিয়া। তবে সেসময় বিদ্রোহীদের হামলায় আরও এক রুশ মেরিন সেনা নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসরাশিয়া বিমানরাশিয়া-সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT