চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ নয়, আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে ভারত

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:২৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলায়
প্রথমে ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করে সরাসরি কিছু বলেনি।

তবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন
করতে ব্যবস্থা নেয়া জরুরি বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার সিনিয়র
মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি।

সরকারের পক্ষ থেকে সিনিয়র মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেছেন, ‘পাকিস্তানের কাজকর্ম সহ্যসীমার বাইরে চলে গেছে। ভারত-পাকিস্তান সম্পর্ক আর কখনো আগের মতো হবে না।’ পাকিস্তান অস্বীকার করলেও হামলায় এর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। আর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হামলার পরই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যায়িত করেন।

তবে কাশ্মিরের উরি ক্যান্টনমেন্টে ওই হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। পাশাপাশি নয়াদিল্লির এমন ‘অপরিপক্ক’ অভিযোগের তীব্র সমালোচনা করেছে ইসলামাবাদ। বলেছে, জম্মু কাশ্মিরের মানুষদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ধামাচাপা দিতেই ভারত এ অভিযোগ তুলছে।

ভারত আঘাত করলে পাল্টা প্রতিঘাত করতেও পাকিস্তান প্রস্তুত বলে জানানো হয়েছে।

বুধবারের জাতিসংঘ সাধারণ সম্মেলনের জন্য অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। উদ্দেশ্য, নিজের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরেক ধাপ তুলে ধরা এবং ভারত-পাকিস্তানের বিরোধের অন্যতম বিষয় কাশ্মিরে ভারতের সহিংসতায় নিন্দার মাধ্যমে পাকিস্তানকে দৃঢ়ভাবে উপস্থাপন করা।

Reneta

তবে রোববার ভারত নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। সোমবার আহত সেনাদের মধ্যে আরেকজন মারা গেলে মৃত সেনার সংখ্যা দাঁড়ায় ১৮তে।

গত এক দশকে কাশ্মিরে সবচেয়ে ভয়াবহ এই হামলার পর ঘটনাটি শুধু ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচয় থেকে রাজনৈতিক দিকে মোড় নিয়েছে। দিল্লির অনেক রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা এর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার দাবি করছেন। বলছেন, হামলাকারীদের মদদদাতা হচ্ছে খোদ পাকিস্তান।

এ ঘটনায় পুরো ভারতে শোক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পাকিস্তানকে তীব্র পাল্টা জবাব দেয়ার জোরালো দাবি জানায় ভারতীয় সেনাবাহিনী।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর সামরিক কর্মকাণ্ড বিষয়ক ডিরেক্টর অব জেনারেল (ডিজিএমও) জানান, হামলাকারী চার ‘ফিদায়িন’ (আত্মঘাতী মিশন পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি)-এর কেউই ভারতীয় নয়। তাদের কিছু সরঞ্জাম পাকিস্তানের বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে পাকিস্তানের বৈশ্বিক পরিস্থিতি এখন বেশ জটিলতার মুখে। কেননা জাতিসংঘ সম্মেলনে কাশ্মির কাশ্মিইস্যু নিয়েই কথা বলতে চাইছিলেন নওয়াজ শরীফ। হামলার পর এখন ভারতের সামনে এই ইস্যু তুলে কতটা সুবিধা হবে সেটাই দেখার বিষয়।

কেননা ভারত সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, সরকার অবশ্যই পাকিস্তানকে এই হামলার জবাব দেবে বিভিন্নভাবে। নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনেও এ বিষয়টি তোলা হবে।

ভারত-পাকিস্তানের নতুনভাবে জেগে ওঠা এ দ্বন্দ্ব সম্মুখযুদ্ধ পর্যন্ত গড়ায় কিনা – এমন আশঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মিরজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT