বিনোদন

যুদ্ধ নেই, মুগ্ধতা আছে!

দুটি নারী, একজন বৃদ্ধা ও একজন যুবতী, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী, একজন বৃদ্ধা ও একজন যুবতী, হাসিমুখে ছবি তুলছেন, একটি হৃদয়াকৃতি পুতুল ধরে রেখেছেন, চ্যানেল আই অনলাইন শিরোনাম সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বউ বলেন ডানে, তো শাশুড়ি বলেন বামে। শাশুড়ির পছন্দ এক, তো বউয়ের আরেক!’ সাধারণত অধিকাংশ পরিবারের  শাশুড়ি-বউয়ের মধ্যকার সম্পর্ক এমনটাই! যাকে এক কথায় বলে ‘বউ-শাশুড়ির যুদ্ধ’।

তবে সেই দিক থেকে ক্ষাণিকটা ব্যতিক্রম বলিউডের দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর খানের মধ্যকার সম্পর্কের। যুদ্ধ নয়, তাদের মধ্যে আছে মুগ্ধতা!

বরাবরই নিজের শাশুড়ি শর্মিলা ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা যায় কারিনা কাপুরকে। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে কারিনার প্রশংসা করলেন শর্মিলা ঠাকুর।

প্রবীণ এই অভিনেত্রী কারিনার প্রশংসায় জানান যে, আমি তার দায়িত্ববোধ পছন্দ করি। বরাবর সে আমার সাথে যেভাবে যোগাযোগ রাখে আমি সেটি পছন্দ করি। কারণ আমি জানি আমি যদি তাকে কোন ম্যাসেজ পাঠাই তবে সে সাথে সাথেই সেটির উত্তর দিবে, যেটি সাইফও করে থাকে। তবে সেদিক থেকে ব্যতিক্রম সোহা। কারণ সে দেরিতে সাড়া দেয়। তবে কারিনার এই দিকটি আমার খুব পছন্দের যে, সে সম্পর্কের গুরুত্ব দিতে জানে।

বিয়ের পর বলিউডের অধিকাংশ অভিনেত্রী যখন সংসার এবং সন্তান সামলাতে কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন, কারিনা হেঁটেছেন উল্টো পথে। তিনি যে শুধু চুটিয়ে কাজ করেছেন এমন নয়, গর্ভাবস্থাতেও একাধিক বার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি!

যার সম্পূর্ণ কৃতিত্বই তিনি দেন শাশুড়ি শর্মিলা ঠাকুরকে। এটা থেকেও বোঝা যায় এই বউ-শাশুড়ির মধ্যকার ব্যক্তিগত বোঝাপড়া দারুণ।

বিষয়:অভিনয় অভিনেত্রী কারিনা কারিনা কাপুর খান বউ বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…