আন্তর্জাতিক

ইস্টারে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে রাশিয়া

ইউক্রেনের যুদ্ধের ট্যাংকসমূহ, যুদ্ধক্ষেত্রে চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধের ট্যাংকসমূহ যুদ্ধক্ষেত্রে চলমান অবস্থানে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ২৪ এপ্রিল(রোববার) অর্থোডক্স ইস্টারের সময় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিবিসি জানায়, ইউক্রেনের আগ্রাসনের নিন্দা জানাতে বিশ্বজুড়ে পাদ্রীদের সিনিয়র সদস্যরা রাশিয়ান অর্থোডক্স চার্চকে চাপ দিচ্ছেন।

রাশিয়ান অর্থোডক্স চার্চ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করা সত্ত্বেও তিনি এখনও শান্তির আশা পোষণ করেন। তবে ক্রেমলিন ইউক্রেনের নেতার দাবির সত্যতা নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত ৮০০ মিলিয়ন নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।

বাইডেন বলেছেন, ভারী কামান, গোলাবারুদ এবং কৌশলগত ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম ‘স্বাধীনতাকামীদের’ পাঠানো হবে।

তার এই অতিরিক্ত অস্ত্র সহায়তা যুদ্ধ একটি জটিল অবস্থায় পড়লো বলে মন্তব্য করেন এই বিশ্ব নেতা।

 

বিষয়:জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…