চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ৩৪ ও ৩৫ তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডালাস শহরে লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিতব্য ৩৪তম ফোবানা সম্মেলন এবং ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সমাবেশে প্রবাসীরা ফোবানা সম্মেলন আয়োজনের জন্য ২৫ হাজার ডলার সংগ্রহ করেছেন।

সমাবেশ থেকে ৩৪তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর সভাপতি হাসমত মোবিন এবং সদস্য-সচিব হয়েছেন বান্টের সাধারণ সম্পাদক নাহিদা আলী।

অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপার্সন শাহ হালিম।

ওয়াশিংটন ডিসিতে ‘আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’র উদ্যোগে তহবিল সংগ্রহের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের  আহ্বায়ক জি আই রাসেল এবং পরিচালনা করেন ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ।

এতে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক, এক্সিকিউটিভ কমিটির আউস্ট্যাউটষ্ট্যান্ডিং মেম্বার এটিএম আলম, আবীর আলমগীর, ফোবানার সদস্য সংগঠন প্রিয়বাংলার প্রিয়লাল কর্মকার ও সাব-কমিটি (নিউজ লেটার)’র চেয়ারপার্সন এন্থনী পিয়ুষ গোমেজসহ ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির কর্মকর্তাবৃন্দ।

Reneta

টেক্সাসের ফোবানার সম্মেলন আগামী বছরের সেপ্টেম্বরের ৪ থেকে ৬ তারিখ ডালাস শহরে আরভিং কনভেনশন সেন্টার এ্যাট লাস কোলিনাস (৫০০ ওয়েষ্টলাস কোলিনাস বুলুভার্ড) এ অনুষ্ঠিত হবে।

২০২১ সালের লেবার ডে উইকেন্ডে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্যে গঠিত কমিটির কনভেনর জিআই রাসেল এবং সদস্য-সচিব সাংবাদিক শিব্বির আহমেদ এ সময় হোস্ট কমিটির কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেন।

আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এই সভায় বাই, ধ্রুপদ, নিউজ বাংলা, একাত্তর ফাউন্ডেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডিএমভি, প্রিয় বাংলা, বাকডিসি, সুরবিতান, ওরা এগারোজন, বন্ধন, বাফি, এবা, বাইটপো, আমরা বাঙালি ফাউন্ডেশন সহ ওয়াশিংটনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই বছরে স্বাগতিক কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের আরো নেতৃবৃন্দকে ফোবানার সাথে সম্পৃক্ত করা হবে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে সামনে রেখে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মসু্চি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ।

তিনি বলেন, অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ এই প্রতিপাদ্যকে ধারন করে ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব পালিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোবানা সম্মেলনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরুরি আমদানিতে অগ্রিম পরিশোধের পরিমাণ বাড়লো

পরবর্তী

লাইফ সাপোর্টে কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

পরবর্তী

লাইফ সাপোর্টে কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

রাখাইনে অভিযুক্ত মিয়ানমারের সেনাদের বিচার শুরু

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT