শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্রের মারিয়ানা দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭।
কম্পনের মাত্রা বেশি হলে কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে এ ভূমিকম্প হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে সিএনএন জানায়, (বাংলাদেশ সময়) শুক্রবার দিবাগত রাত ৩ টা ১৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আগরিহানের একটি জনশূন্য দ্বীপের ১৯ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১১৭ মাইল গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।







