অন্যান্য

যুক্তরাষ্ট্রে বাংলা বর্ষবরণ উৎসব

যুক্তরাষ্ট্রে  বাংলা বর্ষবরণ উৎসব

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আহ্বানে ওয়াশিংটন ডিসির নেশনপার্কে জমজমাট আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে। দেশের বৈশাখী মেলার মতো এই উৎসবে চলে নানা আয়োজন।

উৎসবে অংশ নেন সিটি মেয়র উইলিয়াম ডি ইলুইল। তিনি বলেন, নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের সুযোগ রয়েছে।

উইলিয়াম ডি ইলুইলকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এই উৎসবে বাংলাদেশের পরিবেশ রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মুকিত মজুমদার বাবু।

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার চৌধুরীসহ সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্টও তুলে দেন মজুমদার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।

বিষয়:পহেলা বৈশাখ বর্ষবরণ বাংলা বর্ষবরণ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…