চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে প্রায় দুই কোটি টাকার বৃত্তি পাওয়ার সুযোগ।

শনিবার ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য প্রায় দুই কোটি টাকার শিক্ষা বৃত্তি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এসময় মন্ত্রী বলেন: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত প্রথম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষাভাষীদের জন্য অনন্য এক উদ্যোগ।

আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ বলেন, তার প্রতিষ্ঠিত পিপলএনটেক নামের আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে সাত হাজার প্রবাসীকে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয়েও তিনি এই অভিজ্ঞতা কাজে লাগাবেন। বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য প্রায় দুই কোটি টাকার বৃত্তিও ঘোষণা করেন তিনি।

Banglabid

এই বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে মাস্টার্স ও সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রি রয়েছে। এছাড়া কম্পিউটার ও আইটি বিষয়ে বেশকিছু সার্টিফিকেট কোর্স রয়েছে। শিগগিরই হেলথ কেয়ার, নার্সিং, ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়েও বেশ কয়েকটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহীদুল ইসলাম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, আইজিইউ প্রফেসর ডক্টর মিখায়েল কব, চিফ ফিনান্সিয়াল অফিসার ফারহানা হানিপ এবং বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অমিত গুপ্ত ও নাতালিয়া জ্যাগোন বক্তব্য রাখেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, ব্যবসা ও প্রযুক্তি শিক্ষার জন্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে পরিচিত। এখন থেকে এটি বাংলাদেশিদের শিক্ষা ক্ষেত্রেও অনন্য অবদান রাখবে বলে মনে করছেন প্রবাসীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনয়ের পর এবার গানে মাত করবেন আলিয়া

পরবর্তী

কার্টুনিস্ট কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর

পরবর্তী

কার্টুনিস্ট কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর

তানভিরের ১৩ উইকেট, ইমার্জিংদের জয় ইনিংস ব্যবধানে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT