চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানভিরের ১৩ উইকেট, ইমার্জিংদের জয় ইনিংস ব্যবধানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে সিরিজে একমাত্র চার দিনের ম্যাচে দারুণ খেলে তিন দিনেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সাইফ হাসানদের জয় ইনিংস ও ২৩ রানে।

বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ২৮.৩ ওভার বল করে ৫১ রানে ৮ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ২৩ ওভার বল করে ৫৫ রানে নিয়েছিলেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচসেরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার প্রথমদিনে আইরিশদের ১৫১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ ইমার্জিংরা। পরে ব্যাটে নেমে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা ৮১ রানে দিন শেষ করে।

শনিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ইমার্জিংরা। ইয়াসির আলি রাব্বির ৯২ রানের ইনিংসে ভর করে তিনশর পথ পাড়ি দেয়।

অধিনায়ক সাইফের ব্যাটে আসে ৪৯ রান। মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা ৪ উইকেটে ৩৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। রোববার তৃতীয় দিনে ১৩৯ রান তুলে গুটিয়ে গেছে দ্বিতীয় সেশনে।

Reneta

তৃতীয় দিনে খানিকটা প্রতিরোধ গড়ে বসেছিল সফরকারীরা। তখন ফের ত্রাতা হন তানভির। ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার দ্বিতীয় দিনের শেষ বিকেলের ৩-এর সঙ্গে আরও ৫টি উইকেট যোগ করে আইরিশদের হারানোর পথ সহজ করে দেন।

বাকি দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও সাইফ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরআয়ারল্যান্ড উলভসতানজিদতানভিরবাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টসসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT