যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার শহরের কেন্দ্রস্থল ফেন্সোর ক্যাথলিক দাতব্য সংস্থার প্রধান কার্যালয়ের কাছে এ হত্যাকন্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হামলাকারী করি আল মুহাম্মদ গুলি চালানোর সময় আরবিতে ‘সৃষ্টিকর্তা মহান’ বলে চিৎকার করছিল। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং তাকে গ্রেফতার করে বলে পুলিশ প্রধান জেরি ডায়ের জানিয়েছেন।
জেরি ডায়েরের বরাত দিয়ে বিবিসি জানায়, করি আল মুহাম্মদ মাতাল অবস্থায় এলোপাথারি গুলি চালায়। সে ফেসুবক পোস্টে ‘শ্বেতাঙ্গদের’ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং তার মধ্যে সরকার বিরোধী মনোভাব দেখা গেছে। সেই ক্ষোভ থেকে সে এই হত্যাকন্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
নিহতদের মধ্যে সবাই ‘শ্বেতাঙ্গ’ হওয়ায় সেই ধারণা আরো স্পষ্ট করে তোলে। তবে এ ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোন যোগসূত্র পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নিরস্ত্র অবস্থায় খুন হওয়া একটি মোটেলের প্রহরীকেও করি আল মুহাম্মদ হত্যা করতে চেয়েছিল।







