অন্যান্য

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ৮ হাজার চীনা শিক্ষার্থী বহিষ্কৃত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ৮  হাজার চীনা শিক্ষার্থী বহিষ্কৃত

বাজে ফল এবং পরীক্ষার হলে অসাধু উপায় অবলম্বন করার দায়ে গত বছর যুক্তরাষ্ট্রের স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলো থেকে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি হোলরিন এডুকেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে জানিয়েছে, খারাপ ফল ও অসাধু উপায় অবলম্বনে জন্য শুধুমাত্র আমেরিকান ইউনিভার্সিটি থেকেই গত বছর ১৬’শ ৫৭ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

তবে সংস্থাটির গবেষণাপত্রে বলা হয়েছে, এটা শুধুমাত্র গত বছরের ফলাফলের উপর ভিত্তি করেই  তৈরী করা হয়েছে। সামগ্রিক ফলাফল এটা নাও হতে পারে।

গত ২৮ মে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পঞ্চাশ জন চীনা শিক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছে। যাদের সবার কাছেই স্টুডেন্ট ভিসা আছে। এরপরই এই প্রতিবেদন প্রকাশ করলো সংস্থাটি।

বিষয়:চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…