চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিতে আজ সোমবার ৯ ঘণ্টার সফরে ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। সুইজারল্যান্ডের জেনেভা থেকে বিশেষ বিমানযোগে সকাল ৯.২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে তার পৌঁছানোর কথা।

বিমান বন্দরে জন কেরিকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। বেলা সাড়ে ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেরি শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও জন কেরি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুপুর ১টায়। সেখানে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বেলা ৩টায় ধানমণ্ডি ২৭ নম্বরের ইএমকে সেন্টারে নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে যাবেন শেওড়াপাড়া এলাকায় বস্ত্র শিল্প কারখানা পরিদর্শন এবং মার্কিন দূতাবাস ও চ্যান্সারি কমপ্লেক্সে দূতাবাস কর্মীদের সঙ্গে বৈঠক করতে।

বিকাল ৪টার পর অন্য রাজনৈতিক নেতাদের সাথে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

দিনভর ঝটিকা কর্মসূচি শেষে সন্ধ্যা ৬.৪০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ঢাকায় কেরির সফরসঙ্গী হিসেবে চিফ অব স্টাফ জন ফিনার, ডেপুটি মুখপাত্র মার্ক টোনারসহ কয়েকজন সহকর্মী আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT