চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরির সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরির সাক্ষাৎ, বাংলাদেশ, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন জন কেরি।

আগামী ২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্র আয়োজিত ভার্চুয়াল ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হবে। এতে ৪০টি দেশ অংশ নেবে।

Banglabid

বৈঠককালে কেরি বলেন, ‘বাংলাদেশ চাইলে আমেরিকা করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই ভ্যাকসিন গ্রীষ্মকালীন চাহিদা মেটাবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত দূষণের ঝুঁকি হ্রাস করার জন্য জলবিদ্যুতের পাশাপাশি সৌর শক্তি অন্তর্ভুক্ত নবায়নের মতো বিকল্প শক্তির উৎস ব্যবহারের ওপর জোর দেন।

কেরি বলেন, মার্কিন সংস্থাগুলো অন্যদের সঙ্গে অংশীদার হয়ে নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র জলবায়ু বিষয়ক গ্রিন ক্লাইমেট তহবিলে ১০ মিলিয়ন ডলার ছাড়া আরও ২ মিলিয়ন ডলার দেবে।

Reneta

কেরি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরিকে জানান, তারা ভারত, ভুটান এবং নেপালের সাথে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কথা বলেছেন।

তিনি বলেন, দেশে ৫.৮ মিলিয়ন সৌর সংযোগ রয়েছে। সেচ ব্যবস্থাপনার জন্য সৌর সংযোগ প্রয়োজন।

শেখ হাসিনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে তার সরকার অন্যান্য উদ্যোগের পাশাপাশি জলবায়ু ট্রাস্ট তহবিল গঠন করেছে।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগে এরইমধ্যে সারাদেশে প্রায় ১১.৫ মিলিয়ন চারা রোপণ করা হয়েছে এবং তার দলের নেতাকর্মীরা ১০ কোটি রোপণ করেছিলেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরিপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

পরবর্তী

যুক্তরা‌ষ্ট্রের বি‌শেষ স্বীকৃ‌তি পা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বীকৃতি পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরা‌ষ্ট্রের বি‌শেষ স্বীকৃ‌তি পা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

বাজারে মানুষের উপস্থিতি ও সচেতনতা দেখাচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের বাজারে অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT