চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নির্বাচন: ঝামেলার গন্ধ ও অনেক যদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুইং স্টেটসের বেশ কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার আগেই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে: পেনসেলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া, মিশিগান বা নর্থ ক্যারোলাইনার মতো রাজ্যগুলোর ভোটের ফলাফলের ওপরই নির্ভর হবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

এ রাজ্যগুলোতে ভোট গণনা খুব ধীরে চলছে। জানা গেছে, ডাকযোগে পাঠানো ভোট গুণতেই এই অনাকাঙ্ক্ষিত দেরি।

Banglabid

ট্রাম্প এই কথা মানতে পারছেন না। তার আশঙ্কা, ভোটে কারচুপির চেষ্টা হচ্ছে। সে কারণে তড়িঘড়ি নিজের জয় ঘোষণা করে বসেছেন তিনি। তার ঘোষণা প্রত্যাখ্যান করে ডেমোক্র্যাটরা বলছে: সব ভোটই গুণতে হবে এবং তাদের বিশ্বাস তারাও জয়ের পথেই আছে। নির্বাচনের ফলকে বিতর্কিত করার উদ্দেশ্যে ট্রাম্প আগেভাগে জয় ঘোষণা করতে পারেন বলে কয়েক সপ্তাহ ধরেই ডেমোক্র্যাটরা বলে আসছিল। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্য প্রমাণিত হল।

এখন যদি সত্যি সত্যিই দুই দল নিজেদের বিজয় দাবি করে তাহলে কি হবে?
বিশ্লেষকরা বলছেন: ফলাফল নিয়ে এ ধরনের ঝামেলা বাধলে যুক্তরাষ্ট্রে নানান ধরনের আইনি ও রাজনৈতিক নাটকীয়তা দেখা যেতে পারে। সমাধানে পৌঁছাতে তখন সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের প্রতিনিধি এবং কংগ্রেসের মিলিত সমাধানের দ্বারস্থ হতে হবে।মামলা যাবে সুপ্রিম কোর্টে

আগাম ভোটের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় ডাকযোগে বেশি ভোট দিয়েছেন। পেনসেলভেনিয়া এবং উইসকনসিনের মতো রাজ্যগুলোতে নির্বাচনের দিনের আগে ‘মেইল-ইন’ ভোট গণনা শুরু করা যায় না।

Reneta

এখন এসব রাজ্যে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ব্যবধান হয় খুবই সামান্য তখন ভোট এবং ব্যালট গণনা নিয়ে মামলা হতে পারে।

আলাদা আলাদা রাজ্যে হওয়া সেসব মামলা স্বাভাবিকভাবেই তখন যাবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। যেমনটা হয়েছিল ২০০০ সালে। সেবার শেষ পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ ডেমোক্র্যাট আল গোরকে ফ্লোরিডায় মাত্র ৫৩৭ ভোটে হারিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্টে গেলে রায় শেষ পর্যন্ত রিপাবলিকানদের দিকে যেতে পারে বলে আশঙ্কা ডেমোক্র্যাটদের। কারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ট্রাম্প বিচারক হিসেবে অ্যামি কনি বেরেটকে নিয়োগ দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা এখন ৬-৩।

এসব নানা জটিল অংক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডেমোক্রাট জো বাইডেন ক্ষমতায় বসবেন না পুনরায় রিপাবলিকান ট্রাম্পই থেকে যাবেন জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পনির্বাচনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT