আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় হতাহত অনেকে

বন্দুকধারীর হামলার স্থান, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলার পর পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন রেলকর্মীসহ অনেকে। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়।

শেরিফের ডেপুটি কর্মকর্তা রাসেল ডেভিস সাংবাদিকদের বলেন, এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে সময় লাগবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রেল ইয়ার্ড খালি করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে অন্তত একটি বিষ্ফোরক পাওয়া গেছে, বোম স্কোয়াড আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে এই হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানা যায়নি।

বিষয়:ক্যালিফোর্নিয়া নিহত বন্দুকধারী যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…