চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
অর্থনীতি, বাংলাদেশ
A A

বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন। 

বাসস জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এবং বাংলাদেশ হাই কমিশনের অংশীদারিত্বে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডন এসডব্লিউ ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশী (এনআরবি) ও প্রতিষ্ঠান অংশ নেবে।

পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ’ নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অফ ম্যানচেস্টার এম-২ ৩জিএক্স-এ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।

বাসস-এর সঙ্গে আলাপকালে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, যুক্তরাজ্যে আরও বিনিয়োগের জন্য রোড শো’র আয়োজন করা হচ্ছে এবং এতে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) এবং পুঁজিবাজারকে কেন্দ্রীভূত করা হবে।

Reneta

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড শো উদ্বোধন করবেন এবং এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অংশ নেবেন। যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশীদের সর্বোচ্চ রিটার্নের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান বলেন: ‘প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশের আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’

‘‘বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী সে দেশে বাস করে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারোড-শো
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT