চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে বড় অংকের জরিমানা গুণতে যাচ্ছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীর তথ্য পাচারের দায়ে এবার ফেসবুকের কাছ থেকে বড় অংকের জরিমানা আদায় করতে যাচ্ছে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

কেমব্রিজ অ্যানালিটিকার কাছে ব্যবহারকারীর অজান্তে ব্যক্তিগত তথ্য তুলে দেয় ফেসবুক। সেসব তথ্য বাণিজ্যিক-রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগের পর ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করতে যাচ্ছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার’স অফিস (আইসিও)।

ব্রিটেনে এটাই হবে এ ধরণের সবচেয়ে বড় অংকের জরিমানা। এই জরিমানা মোকাবেলার জন্য ২৮ দিন সময় আছে ফেসবুকের হাতে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক দলের ব্যবহারের জন্য তারা অনৈতিকভাবে কোটি-কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল। এরপর সেসব ব্যক্তিদের প্রভাবিত করার জন্য এ তথ্য ব্যবহৃত হয়।

ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আর্থিক জরিমানার পাশাপাশি বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার সহযোগী সংস্থা এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও ভাবা হচ্ছে।

Reneta

এর পাশাপাশি ব্রিটেনের ১১টি রাজনৈতিক দল যাতে তারা তাদের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করে এবং সেটি ঠিকমতো হচ্ছে কিনা তা নিরীক্ষা করে। সেজন্য চিঠিও পাঠিছে আইসিও।

শুধু যুক্তরাষ্ট্রের নির্বাচন নয়, ব্রিটেনে ব্রেক্সিট প্রশ্নে গণভোটের সময় রাজনৈতিক প্রচারণায় জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়েছিলো বলেও অভিযোগ রয়েছে ফেসবুক-কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

এ তদন্ত শুরুর ১৬ মাস পরে ব্রিটেনের তথ্য কমিশনারের অফিস থেকে ফেসবুককে জরিমানার উদ্যোগ এলো।

অভিযোগ রয়েছে, যুক্তরাজ্য-ভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুক ব্যবহারকারীদের যেসব ব্যক্তিগত তথ্য ছিল সেগুলো মুছে ফেলা হয়েছে তা প্রমাণ করতে পারেনি ফেসবুক।

তবে বন্ধ হয়ে যাবার আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা জানিয়েছিল যে ফেসবুকের কাছ থেকে তথ্য মুছে ফেলার অনুরোধ পাবার পর তারা সব তথ্য মুছে ফেলেছে।

কিন্তু তথ্য কমিশনার অফিস বলছে সেসব তথ্য যে অন্যদের দেয়া হয়েছে সে সংক্রান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

গত মে মাসে তীব্র বিতর্কের মুখে ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবার ঘোষণা দেয়া হয়।

এর আগে মার্ক জাকারবার্গ গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসের উচ্চ-কক্ষে বিচার ও বাণিজ্য বিষয়ক যৌথ কমিটির ৪৪ জন সিনেটরের মুখোমুখি হন ।

অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্য-ভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে। মোট ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরির খবর স্বীকার করে নেয় ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমব্রিজ অ্যানালিটিকাফেসবুকফেসবুক তথ্য ফাঁসফেসবুকের তথ্য ফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT