ডিজিটাল শর্ট

যুক্তরাজ্যের হারপেনডেনে বাংলাদেশের লাল সবুজ

হারপেনডেনে বাংলাদেশের লাল সবুজের পতাকা ও সাংস্কৃতিক পরিবেশের ছবি, যেখানে বাংলাদেশি খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এ যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। যুক্তরাজ্যের এক ক্যাফে বাংলাদেশকে তুলে ধরেছে বিদেশিদের কাছে। একটা ক্যাফে কিভাবে দেশের পরিচিতি বাড়ায়? আপনার মনে হতেই পারে রেস্টুরেন্টে সম্ভবত বাঙালি কিছু সেট মেন্যু রয়েছে। কিন্তু এক্ষেত্রে ভিন্নতা রয়েছে যুক্তরাজ্যের  হারপেনডেন-এর এই ক্যাফেতে। ক্যাফেটির নাম ‘ক্যাফে জিরা’। বাংলাদেশের একসময়ে স্বনামধন্য নিউজ প্রেজেন্টার আসমা আহমেদ তার ফেসবুকে ‘ক্যাফে জিরার’ একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায় সব খাবার জুড়ে রয়েছে বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি। যুক্তরাজ্যে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ক্যাফের আইটেমগুলো। রেস্টরেন্ট এর স্বত্ত্বাধিকারী শেফ শাহনূর জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে তুলে ধরতেই তার এই উদ্যোগ।

বিষয়:যুক্তরাজ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…