চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চাই’, অভিষেক প্রসঙ্গে প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A
প্রসেনজিৎ ও অভিষেকের ছবি, বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। তার এমন হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। সহকর্মীর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে প্রসেনজিৎ বলেন,‘একের পর এক মৃত্যু দেখে যেতে হয়। আর প্রতিক্রিয়া দিয়ে যেতে হয়। কিন্তু অভিষেকের খবরটা সকালে শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, এর প্রতিক্রিয়া আমি দিতে পারব না। ওর বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলাম আমি। সেই দিনটার কথা আজ মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চাই। এর বেশি সত্যি ওর জন্য আমি আর কোনও শব্দ ব্যবহার করতে পারছি না।’

এক সময় টলিউড ইন্ডাস্ট্রি যখন খরার মুখে, তখন হাল ধরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। সহকর্মীর এমন আকস্মিক প্রয়াণে প্রায় স্তব্ধ প্রসেনজিত।

বুধবার রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন অভিষেক। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অবস্থাতেই ফিরে যান বাড়িতে। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি বাড়িতে মারা যান।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পথভোলা। অভিনেতার উল্লেখ্যযোগ্য ছবিগুলির মধ্যে আছে মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী।

অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি আবার ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন।

ট্যাগ: অভিষেকঅভিষেক চট্টোপাধ্যায়কলকাতাপ্রসেনজিৎপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে বিধ্বস্ত বিমান থেকে মিলছে আরোহীদের দেহাবশেষ

পরবর্তী

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৭ জন

পরবর্তী
র‍্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত নারী ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৭ জন

নর্থ কোরিয়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার দৃশ্য, বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলো নর্থ কোরিয়া

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT