চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
বিনোদন, শিল্প সাহিত্য
A A

আনন্দ আলোর পক্ষ থেকে আগেই ঘোষণা এসেছিলো যে, প্রথমবারের মতো প্রদান করা হবে ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’। পূর্ব ঘোষণা অনুযায়ি রবিবার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে শিশু সাহিত্যেকদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার ও সম্মাননা।

পুরস্কার প্রাপ্তরা হলেন সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, ধ্রুব এষ, আনিসুল হক এবং চন্দ্রাবতী একাডেমি।

 পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পাঞ্জেরী পাবলিকেশন্স-এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, ছোটকাকু ক্লাবের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

রাজু আলীমের প্রযোজনা ও দিলরুবা সাথীর উপস্থাপনায় ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন উপন্যাস শাখায় নৃ প্রকাশনী থেকে ‘ছানা ও নানুজান’-এর জন্য আনোয়ারা সৈয়দ হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ শাখায় ‘পঙ্খিরাজ’ থেকে প্রকাশিত ‘অপেক্ষা’ গ্রন্থের জন্যে সেলিনা হোসেন।

প্রবন্ধ শাখায় ‘প্রথমা’ থেকে প্রকাশিত ‘সফল যদি হতে চাও’-এর জন্যে আনিসুল হক। গ্রন্থ অলংকরণে কালি প্রকাশনী থেকে প্রকাশিত ‘বাংলার গল্প বাঙালির গল্প’ গ্রন্থের জন্যে ধ্রুব এষ এবং শিশুতোষ গ্রন্থ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় চন্দ্রাবতী একাডেমি’কে এই পুরস্কার প্রদান করা হয়।

Reneta

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। এরপর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, পুরস্কারপ্রাপ্তদের আমি অভিনন্দন জানাই। শিশুসাহিত্যে আমাদের অনন্ত সম্ভাবনা রয়েছে। যারা আজকে শিশুদের জন্য লিখছেন, তারা সেই সম্ভাবনাকে আরো ত্বরান্তিত করছেন। আর শিশুসাহিত্য যারা করছেন, তাদেরকে এভাবে সম্মান জানানোয় আমি পাঞ্জেরী ছোটকাকু ও আনন্দ আলোকে ধন্যবাদ জানাই। আশা করছি, এই পুরস্কারটি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমানকে উদ্দেশ্য করে প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু শিশুরাও প্রতি বছর লিখছে। ভবিষ্যতে যেন এই পুরস্কারের অন্তত একটি শাখায় শিশুদের মধ্য থেকেও একজনকে পুরস্কৃত করা হয়।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকআনোয়ারা সৈয়দ হকধ্রুব এষলিড বিনোদনসেলিনা হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT