চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু পানি দিয়ে ইফতার করেও যানজট নিরসনে কাজ করছে পুলিশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
বাংলাদেশ
A A

পুলিশের ট্রাফিক বিভাগ রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে রাজধানী জুড়ে যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।

রোববার বেলা সাড়ে তিনটার দিকে ঈদ উপলক্ষে রাজধানীর নিউমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন শেষে তিনি এসব কথা বলেন।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: বর্তমানে রাজধানীতে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, আমরা নিজেরাই রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং করছি, কোথায় আবার রাস্তায় উন্নয়ন কাজ চলছে। মূলত এসবের কারণে যানজট বৃদ্ধি পেয়েছে।

তবে আমাদের ট্রাফিক বিভাগের ৬’শ পুলিশ প্রতিদিন শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেও যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।

রমজানে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন: রমজানের ১৭ তম দিন চলছে। কিন্তু ঢাকার কোথাও কোন চুরি-ডাকাতি, ছিনতাই বা অজ্ঞানপার্টির তৎপরতায় কোন ঘটনা ঘটেনি। আগাম পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে। সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঈদুল ফিতর পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

তিনি বলেন, নিউমার্কেটে ক্রেতারা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কেনাকাটা করছেন। ক্রেতা প্রায় সাহরি পর্যন্ত কেনাকাটা করে নিশ্চিতে বাড়ি ফিরছে।

Reneta

‘নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেউ শঙ্কিত নয়। ক্রেতা, বিক্রেতা ও মার্কেটের মালিক সমিতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’

ঈদ জামাতে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের পরেও ছুটির সময়ে শপিংমল ও বাসাবাড়ির নিরাপত্তায় বাড়তি নজরদারী থাকবে।

চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ধারাবাহিকভাবে ডিএমপি’র প্রতি এলাকায় অভিযান চলছে। ঢাকায় একটি মাদকের আস্তানাও থাকবে না, পর্যায়ক্রমে সবগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

মাদকে যারা অর্থলগ্নি করে বা আশ্রয়-প্রশ্রয়দাতাদেরকে রেহাই দেওয়া হবেনা বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণপদ রায়সহ রমনা বিভাগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারপুলিশযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ,

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর

মে ১৪, ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

মে ১৪, ২০২৬

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT