অন্যান্য

যানজটে অচল ঢাকার ছবি

যানজটে অচল ঢাকার ছবি

সকালে একপশলা বৃষ্টির পর কাজের প্রয়োজনে বের হওয়া নগরবাসীদের
ট্র্যাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে দীর্ঘ সময়। উত্তরা, বনানী, মহাখালী,
ফার্মগেট, সাতরাস্তা, মগবাজার, মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, শাহবাগ,
আজিমপুরসহ প্রায় সব জায়গাতেই দীর্ঘ যানজটে আটকে ছিলো অসংখ্য যানবাহন।
ব্যস্তনগরী ঢাকার জ্যামে আটকে থেকে বিরক্ত মানুষদের কেউ কেউ শেষ পর্যন্ত
হেঁটেই পৌঁছেছেন তাদের গন্তব্যে।

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় সেই যানজটের কিছু দৃশ্য।

যানজটে অচল ঢাকার ছবি

বৃষ্টি থাকলেও কাজের প্রয়োজনে মানুষজনকে বের হতে হয় পথে

যানজটে অচল ঢাকার ছবি

কিন্তু বৃষ্টি হলেই কাদা-জলে পথচলা আরো কঠিন হয়ে ওঠে

যানজটে অচল ঢাকার ছবি

মহাখালী থেকে ফার্মগেট হয়ে শাহবাগ পর্যন্ত যানবাহন দীর্ঘসময় স্থির হয়ে ছিলো। ছবিটি ফার্মগেটের ফুট ওভারব্রিজ থেকে নেয়া

যানজটে অচল ঢাকার ছবি

উত্তরা থেকে বনানী হয়ে মহাখালীর রাস্তা ও ফ্লাইওভারে জ্যামে আটকে থাকা যানবাহন

যানজটে অচল ঢাকার ছবি

বাসে বসে থেকে অলস সময় বাদাম, বুট বা আমড়া খেয়ে কাটিয়ে দেয়ার চেষ্টা করেন কেউ কেউ
যানজটে অচল ঢাকার ছবি

ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি: মগবাজার ফ্লাইওভারে এক-দুইটা গাড়ি থাকলেও ফ্লাইওভারের নীচের রাস্তাটা ব্লক ছিলো দীর্ঘ সময়

যানজটে অচল ঢাকার ছবি

নুরুল ইসলামের উত্তরা থেকে সাতরাস্তার মোড় অব্দি আসতেই আড়াই ঘন্টা সময় লেগেছে। মতিঝিল পৌঁছাতে কতক্ষণ লাগবে, জানা নেই তার।

যানজটে অচল ঢাকার ছবি 

অলিগলিগুলোও বন্ধ হয়ে গিয়েছিলো রিকশার জটে

যানজটে অচল ঢাকার ছবি

গাড়ির চাকা জ্যামে আটকে স্থবির, তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেয়েছেন অনেকেই

যানজটে অচল ঢাকার ছবি

যাদের বাইসাইকেল আছে তারা অবশ্য ফাঁকফোকড়  দিয়ে সামনে এগুতে পারছিলেন

যানজটে অচল ঢাকার ছবি

যানজটে আটকে থাকা অসহ্য জনজীবন 

যানজটে অচল ঢাকার ছবি

জ্যাম একটু ছাড়লেই তাড়াহুড়ো: ফার্মগেটে বাসের সাথে একটা প্রাইভেট কারের সংঘর্ষ 

যানজটে অচল ঢাকার ছবি

এতো যানবাহনের পরও বাহন সংকট এখনো প্রকট; ফলে ঝুঁকি নিয়েও ছুটতে হচ্ছে 

যানজটে অচল ঢাকার ছবি

জনগণ একটা অদ্ভুতুড়ে সিস্টেমে আটকে আছে। মুক্তির পথ কী, কে জানে!

বিষয়:ছবিকথা মহানগর যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…