চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ও পুলিশ উপস্থিত, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফিজুল ইসলাম (২৯) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রশিদ আহমদের ছেলে।

আহতরা হলেন, নিহতের স্ত্রী মর্জিনা আক্তার (২২), অটোরিকশারচালক ও উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকার ফরিদ মিয়ার ছেলে সব্বির আহমদ (২৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়ার আবু বক্করের মেয়ে জান্নাতুল (২২), একই এলাকার আহমদ হোছেনের স্ত্রী আজিজা (২৫) এবং উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদ হোছেন (৪০)।

হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, শনিবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে কক্সবাজার শহরমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা সী-লাইন পরিবহন সার্ভিসের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ পাঁচজন আহত হয়। এসময় মিনিবাসের চালক ও সহকারি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের মৃতদেহ শাহপরী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ট্যাগ: কক্সবাজারের উখিয়ামুখোমুখি সংঘর্ষশাহপরী হাইওয়ে থানাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৩৭ জনের মৃত্যু

পরবর্তী

কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

পরবর্তী
বাংলাদেশি কমিউনিটির সভা, আলোচনা ও মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ঢাকার দূষণ নিয়ন্ত্রণে আলোচনা চলছে, পরিবেশমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়া হবে: পরিবেশমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT