জনপদ

যশোরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ

যশোরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথে মানুষজনের ভিড়, স্বাস্থ্য কর্মীরা দায়িত্বে, সচেতনতামূলক কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরে সাধারণ মানুষের করোনা ভ্যাকসিন প্রদানের জন্য রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে।

শহরের পুরাতন কসবা বিবিরোডে এলাকায় করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল।

প্রথম পর্যায়ে যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভ্যাকসিনের আওতায় আনতে কঠোর বিধিনিষেধ থাকা পর্যন্ত কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন।

পরে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডেও সাধারণ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে এই কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…