আদালত

যশোরের কালাম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরের কালাম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরের অভয়নগরের কামাল মোল্লা হত্যা মামলায় খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এই রায় ঘোষণা করেন। একই সাথে আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের দণ্ডাদেশ প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন যশোরের অভয়নগর পুড়াখালি গ্রামের শাহাজাহান মোল্লা (৫০), তার ছেলে ইব্রাহিম মোল্লা (২০) ও হাবিবার সরকার (৫০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার রায় ঘোষণা কালে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ মে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে কালাম মোল্লাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনিছুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়:দ্রুত বিচার ট্রাইব্যুনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…